শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ হাজার ইয়াবাসহ আটক ৩

শোভন দত্ত: চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা থেকে বুধবার ২২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- শফিকুল ইসলাম, মো.শাহ আলম ও রেজাউল করিম মুন্না।
কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, গোপন সংবাদে প্রথমে শফিকুলকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে হালিশহরের এ ব্লকের একটি বাসা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ আরো দুইজনকে আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক বিক্রেতা।

দীর্ঘদিন ধরে সুকৌশলে ইয়াবা বিক্রি করে আসছে। এ ঘটনায় এসআই আবদুর রব বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।

  • সর্বশেষ