শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী নিহত

শোভন দত্ত: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুনুর রশিদ (২৬) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।
বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মামুনুর রশিদের মৃত্যু হয়। মামুনুর রশিদ কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের আবু তাহেরের ছেলে।
কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, শাহ মিরপুর এলাকায় দুই গ্রুপের মারামারির মধ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয় রাজনীতির অন্তর্কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

  • সর্বশেষ