শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনায় কান না দিয়ে সবার রাজপথে থাকা উচিত: এমাজউদ্দীন

ডেস্ক রিপোর্ট : বিজয় যখন চোখের সামনে তখন সমালোচনায় কান না দিয়ে সবাইকে আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ। তিনি বলেছেন, বিজয় চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন শেষ মুহূর্তের সমালোচনায় কান না দিয়ে আন্দোলন নামক অস্ত্র ব্যবহার ও বিজয় না আসা পর্যন্ত রাজপথে থাকাই উচিত হবে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ‘ইভিএম বর্জন: জাতীয় নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এমাজউদ্দীন বলেন, সরকার ঐক্য প্রক্রিয়ায় ভীত সন্ত্রস্ত, তাদের কথায় শালীনতা নেই। ইতিমধ্যে হিসেব করে কথা বলার চেতনাও হারিয়ে ফেলেছে। জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখতে তা আমাদের ৮৮ হাজার গ্রামে ছড়িয়ে দিতে হবে। এই জাতীয় ঐক্যকে কাজে লাগিয়ে এই সরকারে পতন ঘটাতে হবে।

তিনি বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন সামনে আমাদের সময় আসছে। খালেদা জিয়া তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। একই সঙ্গে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সাবেক ভিসি বলেন, গত ৫ বছরে যত নিয়োগ হয়েছে তার কোনোটাই মেধাভিত্তিক হয়নি। শুধুমাত্র সরকারের আনুগত্য লোকদের নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে তাই হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আমাদের দাবি হবে- তফসিল ঘোষণার আগে, সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সামরিক কর্মকর্তাদের পোলিং সেন্টারের কর্তৃৃত্ব থাকতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় সাবেক এমপি শাহ মো. আবু জাফর, জিনাফ সভাপতি লায়ন মিয়া আনোয়ার, ছাত্রদলের সহ- সম্পাদক আরিফা সুলতানা রুমা, জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, আয়োজক সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসেন রনি বক্তব্য দেন।
সূত্র : মানবজমিন

  • সর্বশেষ