শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের চাইতে বাংলাদেশের উড়োজাহাজ সেবা অধিক নিরাপদ : আইসিএও

আসিফুজ্জামান পৃথিল : ভারতের চাইতে বাংলাদেশের উড়োজাহাজ সেবা অনেক নিরাপদ। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা (আইসিএও) এর একটি নিরীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাপি পরিচালিত এই নিরীক্ষায় মোট ৮টি মান-সূচকের ৭টি তেই ভারতের চাইতে এগিয়ে বাংলাদেশ। ভারতের চাইতে এগিয়ে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও। ৮টি মান-সূচকের প্রতিটিতেই ভারতের চাইতে এগিয়ে ইন্দোনেশিয়া। আর ৫টি সূচকে ভারতকে হারিয়ে দিয়েছে মালয়েশিয়া। এমনকি মালয়েশিয়ার চাইতেও এগিয়ে আছে বাংলাদেশ।

আইসিএও এর নিরীক্ষায় বলা হয়েছে ভারত মানসম্পন্ন উড়োজাহাজ সেবার বৈশ্বিক মান অর্জনে ৫টি মান-সূচকেই ব্যর্থ হয়েছে। আর বাংলাদেশ প্রতিটি সূচকেই বৈশ্বিক গড়ের চাইতে ভালো করেছে। এরই ৮টি মান-সূচক হলো; আইন, প্রতিষ্ঠান, লাইসেন্সিং, অপারেশন, যোগ্যতা, দূর্ঘটনা তদন্ত, নেভিগেশন সেবা এবং অ্যারোড্রোমস।

অল্প কয়েকদিন পূর্বেই ভারতের জেট এয়ারওয়েজের একটি বিমানে মুম্বাই থেকে জয়পুর যাবার সময় ৩০ জন যাত্রীর নাক ও কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। কারণ একজন ক্রু এয়ার কেবিন এয়ার প্রেশার কন্ট্রোল বাটন চাপার কথা ভুলে গিয়েছিলেন! মানি কন্ট্রোল

  • সর্বশেষ