শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিবাজ প্রধান বিচারপতিকে কেন বিদেশ যেতে দেয়া হল প্রশ্ন জয়নুল আবেদীনের

অপু খান: সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট জয়নুল আবেদীন ডিবিসি টেলিভিশনের টকশোতে প্রশ্ন তুলে বলেন, দেশের প্রধান বিচারপতি, দুর্নীতিবাজ ব্যক্তিকে কেন টাকা পয়সা ও টিকেট দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়া হল। যেখানে বিএনপি নেতাদের বিদেশে যাবার সময় বিমানবন্দরে নানা ধরনের সমস্যার মুখামুখি হতে হয়।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই প্রকাশ সম্পর্কে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, তিনি যা লিখেছেন তা আমরা আগেই বলেছিলাম যে তাকে বাসায় গৃহবন্দী করে রাখা হয়েছে। আমরা দেখা করতে তার বাসার গেটে গিয়েছিলাম তখন দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে রেখেছে। আমাদের বলা হলো তিনি অসুস্থ তিনি দেখা করতে পারবেন না। তখন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ভিতর থেকে দেখে লোক পাঠিয়ে বলেন যে তাদের আসতে দেন আমি অসুস্থ না।তখন আইন শৃঙ্খলা বাহিনী জানান কারও সাথে দেখা করতে দেয়া হবে না তিনি অসুস্থ।

জয়নুল আবেদিন জানান, কয়েকদিন পর দেখা করার অনুমতি পেলেও মৎস্য ভবন এলাকায় আমাদের আটকে দেয়া হলো, দেখা করতে দেয়া হলো না।বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বিচার বিভাগ কারও ব্যক্তিগত ভাবে নেয়া উচিত নয়।

সম্প্রতি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে এসকে সিনহা তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা প্রসঙ্গে বিএনপির এই ভাইস প্রেসিডেন্ট বলেন, তার স্ত্রী ও তার সাথে বিদেশ যেতে চেয়েছিলেন কিন্তু প্রশাসন তাকে যেতে দেননি।

  • সর্বশেষ