শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও অ্যাড. সানাউল্লাহ মিয়ার ফোনালাপ ফাঁস

নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিচার কাজ পুরোপুরি বন্ধ রাখার কৌশল নিয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ ও বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার ফোনালাপের অডিও ফাঁস হয়েছে। এই কথোপকথনের সময় অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আদালতে না যাবার পরামর্শ দেন জাফরুল্লাহ চৌধুরী।

অডিও আলাপের কথোপকথনটি নিম্নে দেয়া হল:

জাফরুল্লাহ চৌধুরী: সানাউল্লাহ আমি তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম। শোন, আমি একটা কথা বলতে চাচ্ছি, তোমরা লয়্যাররা কোর্ট বয়কট করছো না কেন?

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া: ওই যে, বয়কটের জন্য সিনিয়ররা কেউ যাচ্ছেন না।

 

জাফরুল্লাহ চৌধুরী: আমার মনে হয় কি, বারে বারে বলতে চাচ্ছি যেটা, আমি ওই বকশিবাজারের বিরুদ্ধে বলছিলাম, এখনও আমি বলি এটা যেহেতু জেলখানার কোর্ট, অনৈতিক কোর্ট সেহেতু যাবেনই না এবং উনার লয়্যাররাও যেও না।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া: সিনিয়ররা আছে ঢাকার বাইরে, তারা আসলে আমরা সিদ্ধান্ত নেব।

জাফরুল্লাহ চৌধুরী: না না, এটা হল প্রিন্সিপালের কথা। আমি যেটা তোমাদেরকে.....

https://www.facebook.com/banglanewspost/videos/308253003310082/

  • সর্বশেষ