শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ন্যায্য হিস্যা আদায় করেই জোটের সিদ্ধান্ত নেবো: এরশাদ

রফিক আহমেদ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এবার ন্যায্য হিস্যা আদায় করেই জোটের চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। রওশনের বক্তব্যে আমি খুশি হয়েছি, উৎসাহিত হয়েছি।

বুধবার রাজধানীর বনানীর পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যের যৌথসভায় একাধিক এমপি ও প্রেসিডিয়াম সদস্যের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন বলে নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আমরা এবার নিজেরাই রাষ্ট্রক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করবো। প্রয়োজন হলে আরও বৃহৎ জোট করবে।

জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে বলেন, আমরা কারো কাছে সিট চাইবো না, মন্ত্রী সংখ্যাই বা কেন চাইবে। আমরা বিরোধী দল বা সরকারের অংশীদার হওয়ার জন্য তো রাজনীতি করছি না। রাজনীতি করছি ক্ষমতায় গিয়ে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এবার আমরা সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবো। তবে নির্বাচনী রাজনীতিতে জোট করা যায়। কিন্তু এবার আমরা কারো সঙ্গে আগ বাড়িয়ে জোটে যাওয়ার কথা কেন বলবো। কেউ যদি ক্ষমতায় অংশীদার হতে চায়, তাহলে তারাই আমাদের সঙ্গে জোটে আসবে।

তিনি বলেন, দেশের মানুষ লাঙ্গলে ভোট দিয়ে এরশাদকে ক্ষমতায় বসানোর জন্য অপেক্ষায় আছেন। এজন্য সর্বশক্তি দিয়ে আমাদের নির্বাচনী মাঠে নামতে হবে। তিনি আগামী দেড় মাসের মধ্যেই ৩ শ সংসদীয় আসনের সবকটি কেন্দ্র কমিটি ও পোলিং এজেন্ট নিয়োগ করে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দলের প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের প্রতি আহবান জানান।

বৈঠকে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে উপস্থিত থাকলেও তারা বক্তব্য রাখেননি। সভার শুরুতেই জাপার মহাসচিব শুভেচ্ছা বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জিয়াউদিদ্ন আহমেদ বাবলু এমপি, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট সালমা ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, সুনীল শুভ রায় ও এস এম ফয়সল চিশতি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়