শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালকদের বেপরোয়া গতির কারণেই ঘটছে ৯০ ভাগ দুর্ঘটনা

সাজিয়া আক্তার : সড়কের পরিবহনের অসুস্থ প্রতিযোগিতার চিত্র প্রতিদিনের। যার পরিণতি প্রতিদিনেই পরিবহনের চাকায় স্পৃষ্ট হচ্ছে কোনো না কোনো প্রাণ।

সড়কের যানচলাচলের এই নৈরাজ্য দীর্ঘ দিনের, তবে আজ কাল তা ভয়াবহ রূপ নিয়েছে। যদিও নৈরাজ্য ঠেকাতে আছে আইন, তারপরেও সড়কে যান চলাচলে কেন এতো বিশৃঙ্খলা?

চালকরা বলছেন, জানজটের কারণে অনেকসময় মানুষ কেউ সামনে কেউবা পিছে পরে যায়, আর এই সময় সবকিছু ঠিকরাখা যায় না। মালিক আমাদের উপর যে টার্গেট দিয়ে দেয় তা পুরন করতে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়। সেই টার্গেট পূরন করতে না পারলে আমাদের বেতন থাকে না। আর সেই কারণেই আমরা এই প্রতিযোগিতার মধ্যে পরে যাই।

আর তাদের কথার সাথে একমত বিশেষজ্ঞরাও। বিশেষজ্ঞরা বলছেন, একটি গোষ্ঠীর কাছে জিম্মি পুরো পরিবহন সেক্টর।আর তাই আইনের তুয়াক্কা না করেই চলছে নিয়ম ভাঙার প্রতিযোগিতা।

বুয়েট দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, মালিককে তাদের টার্গেট অনুযায়ী টাকা দিতে হয়, এবং রাস্তায় চাঁদাবাজি রয়েছে। আরেকজন চালক তার চাকরিটা নিয়ে যাবে এই চিন্তা নিয়ে চালক যখন গাড়ি চালায় তখন সে তার টার্গেট ফিলাপ করতে গিয়ে সে যে কোনো সময় বেপরোয়া হয়ে যায়।

নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াস কাঞ্চন বলেন, চালকরা জানে যে তারা যাই করোক তাদের কোনো শাস্তি হবে না। কে মরলো কে বাঁচলো তাদের কোনো আসে যায় না। আর এই মনোভাবের জন্যই রাস্তায় এতো দুর্ঘটনা ঘটে থাকে।

বিআরটিএ বলছে, দীর্ঘদিন ধরে চলে আসা বেপরোয়া চালকদের এই সংক্রামণ ব্যাধি থেকে বের করে আনতে কাজ শুরু হয়েছে।

বাধ্য হয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ব্যবহার করছেন তাদের বাঁচাতে এখনি সড়কে কঠোর নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

দীর্ঘদিন ধরে পরিবহন আইনের কঠোর বাস্তবায়ন না থাকায় সড়কে তৈরি হয়েছে এমন বিশৃঙ্খলা।

সূত্র : ডিবিসি টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়