শিরোনাম
◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবদলের আগে দেয়া হতে পারে আ.লীগের মনোনায়ন

আহমেদ জাফর: নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিবে কি না সে বিষয় নিশ্চিত নয়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানিয়েছেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী মনোনয়ন দিবেন। অন্যান্যবারের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শুধু নেতারাকর্মীরা নয় দেশের জনগণও নির্বাচনের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। তবে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের কাছ থেকে হয়তো আবেদপত্রের তারিখ একটু আগানো হবে। তার ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে। তবে মনোনয়ন তেমন আগে হবে না। আমরা আশা করি সবদল নির্বাচনে অংশ নিবে।

আব্দুর রহমান আরো বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে, তবে যারাই ষড়যন্ত্র করুক না কেন, সফল হবে না। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ও মাদক এই তিনটি বিষয় আমাদের নির্মূল করা চ্যালেঞ্জের ছিল, তার পরেও শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফল হয়েছি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল ছিল না। তাছাড়া এ সকল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন। জঙ্গি, মাদক, সন্ত্রাস বাংলাদেশে এখনও পর্যন্ত কোনোভাবে বিস্তার লাভ করতে পারেনি। তবে জঙ্গি, সন্ত্রাস, নির্বাচনকালীন সময় বিএনপি-জামায়তের সঙ্গে হাত মিলিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ম ফ বাহাউদ্দিন নাছিম বলেছেন, অন্যান্য বারের চেয়ে এবারের নির্বাচনে মনোনয়ন আগেই দেওয়া হবে। সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পূর্ণ। সিডউল ঘোষণার পর থেকেই মনোনয়ন দেয়া হবে। এজন্য সেই পরিস্থিতি গোছানো আছে। অন্যান্য দল কি করলে তা নিয়ে আমরা ভাবি না। আশা করছি সব দলের আগে মনোনয়ন দেয়া হবে। গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। গঠনতন্ত্র এবং নির্বাচনী ইশতেহার নিয়ে কাজ শুরু হয়েছে আরো ৬ মাস আগে থেকেই।

এর আগে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহাবুব আলম হানিফ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন সম্পূর্ণ প্রস্তুত। আগামী মাসে তফসিল ঘোষণার পরই মনোনয়ন কারা পাচ্ছে সেটা চূড়ান্তভাবে বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়