শিরোনাম
◈ বাড়ছে মেট্রোর সময়, মার্চে চালু হচ্ছে কমলাপুর স্টেশন ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ নতুন নিয়মে ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট, কী বদলাচ্ছে? ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৯ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থতায় অাদালতে পুরো সময় কাঁপছিলেন খালেদা

এস এম নূর মোহাম্মদ : পুরাতন কেন্দ্রীয় কারাগারে বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ চলাকালে অাদালতে পুরোটা সময় অসুস্থতার কারণে কাঁপছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার বসার জন্য অাদালত কক্ষে একটি চেয়ার সংরক্ষিত থাকলেও তিনি সেখানে বসতে পারেননি। খালেদা জিয়া উঠে দাঁড়াতেও পারছিলেন না। এসময় তাকে বিমর্ষ দেখা যাচ্ছিল।

দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়াকে কারাগার থেকে হুইল চেয়ারে করে অাদালত কক্ষে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙ্গের শাড়ি। শাড়ির ওপরে একটি চাদর ছিল খালেদা জিয়ার পরনে।১২ টা ২০ মিনিটে এজলাসে অাসেন বিচারক ড. অাক্তারুজ্জামান। এসময় দুদকের অাইনজীবী মামলার শুনানি শুরু করেন। যদিও খালেদা জিয়ার কোন অাইনজীবী এসময় উপস্থিত ছিলেননা।

পরে ১২ টা ৪০ এর দিকে মামলার শুনানি শেষ হলে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর খালেদা জিয়াকে অাবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়