শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবি জোরালো হয়ে উঠেছে। জেলার সার্বিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর মাধ্যমে জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আবেদনটি জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রামে রেল যোগাযোগের ইতিহাস দীর্ঘ হলেও বর্তমানে প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিকায়নের অভাবে জেলার অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

আবেদনে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট রেললাইন পুনঃস্থাপন, ধরলা সেতুর পাশে রেলসেতু নির্মাণ, কুড়িগ্রাম-চিলমারী-গাইবান্ধা হয়ে ঢাকার সঙ্গে বিকল্প রেল করিডোর চালু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে রেল সংযোগ জোরদার করা।

বিশেষ করে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেল সংযোগ চালু হলে ভারতের আসাম রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে আবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, রেল যোগাযোগ উন্নত হলে কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার পাপ্পু মিয়াজি বলেন, “আমাদের এখানে যাতায়াতের জন্য ভালো রেল ব্যবস্থা নেই। রেললাইন হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানও সৃষ্টি হবে।”

নাগেশ্বরীর পৌর এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, “চিকিৎসা বা জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে অনেক সময় লাগে। রেল যোগাযোগ ভালো হলে আমাদের ভোগান্তি অনেক কমবে।

ভূরুঙ্গামারীর উপজেলার সোনাহাট ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, “সোনাহাট বন্দর পর্যন্ত রেললাইন চালু হলে সীমান্ত বাণিজ্য বহুগুণে বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।”

কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, 'ব্যবসা বাণিজ্য প্রসারে রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই কুড়িগ্রামের সাথে সোনাহাট হয়ে ভারতের আসাম রাজ্য এবং কুড়িগ্রামের সাথে গাইবান্ধা হয়ে ঢাকা পর্যন্ত রেল সম্প্রসারিত হোক।' 

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু  জানান, কুড়িগ্রাম জেলার উন্নয়নের স্বার্থে রেল যোগাযোগের বিকল্প নেই এবং দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়