শিরোনাম
◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের আলোচনায় বরাবরই উঠে আসে ইমরান খান, জ্যাক ক্যালিস ও গ্যারি সোবার্সের মতো কিংবদন্তিদের নাম। এবার সেই তারকাদের সঙ্গে একই পরিসংখ্যানভিত্তিক আলোচনায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের বিশ্লেষণে সর্বকালের সেরা টেস্ট অলরাউন্ডারদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।

টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা অলরাউন্ডার নির্ধারণে ব্যাটিং, বোলিং, দলের জয়ে অবদান, ধারাবাহিকতা এবং ঘরের মাঠ ও বিদেশের পারফরম্যান্সসহ একাধিক সূচক বিবেচনায় নিয়েছে। সেই মূল্যায়নে সবার ওপরে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স। -- ডেইলি ক্রিকেট

তালিকায় সাকিবের অবস্থান অষ্টম। তার আগে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার কিথ মিলার, ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং দক্ষিণ আফ্রিকার শন পোলক। সাকিবের পর নবম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি। অর্থাৎ টেস্ট ক্রিকেটের ইতিহাসের একাধিক কিংবদন্তি অলরাউন্ডারের সঙ্গে একই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই তারকা।

ক্রিকবাজের বিশ্লেষণে সাকিবের অলরাউন্ডার কোটিয়েন্ট (এআরকিউ) স্কোর ৫১.৮৫। অন্যদিকে শীর্ষে থাকা ইমরান খানের স্কোর ৬৮.৪২। ক্যালিসের স্কোর ৬৬.২৬ এবং সোবার্সের ৬৫.৫৭। এই স্কোরগুলো তৈরি করা হয়েছে একাধিক পরিসংখ্যানভিত্তিক সূচকে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে।

Advertisement

তবে শুধু মোট রান কিংবা উইকেটের হিসাব দিয়ে এই তালিকা তৈরি করা হয়নি। একজন অলরাউন্ডার তার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, দলের জয়ে তার অবদান কতটুকু, ক্যারিয়ারের কতটা সময় তিনি ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন এবং ভিন্ন কন্ডিশনে কেমন পারফর্ম করেছেন—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।

দলের জয়ে অবদানের সূচকে সেরা পাঁচ অলরাউন্ডারের মধ্যে রয়েছেন সাকিব। তার সঙ্গে এই তালিকায় আছেন ভিনু মানকড়, রিচার্ড হ্যাডলি, গ্যারি সোবার্স ও ইয়ান বোথাম। অর্থাৎ সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে অষ্টম হলেও দলের জয়ে অবদানের বিচারে সাকিবের অবস্থান আরও উঁচুতে।

বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় ধরে ব্যাট ও বল হাতে অবদান রেখেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে তার অলরাউন্ড দক্ষতা তাকে দেশের অন্যতম সফল ক্রিকেটারে পরিণত করেছে। এবার টেস্ট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের পরিসংখ্যানভিত্তিক তালিকায় অষ্টম স্থান তার সেই পরিচিতিকে নতুন করে সামনে এনেছে।

ইমরান খান, ক্যালিস ও সোবার্সের মতো কিংবদন্তিদের সঙ্গে একই আলোচনায় সাকিবের নাম থাকা বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তালিকার অবস্থান নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে ব্যাটিং, বোলিং এবং দলের জয়ে অবদান—এই তিন ক্ষেত্রেই সাকিবের পারফরম্যান্স যে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ অলরাউন্ডারদের কাতারে রেখেছে তা বলাই যায়।

  • সর্বশেষ