শিরোনাম
◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার শোয়েবের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে আবারও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ভানিজা সাত্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের খবরের সত্যতা যাচাই না করে প্রচার করায় ক্ষোভ জানিয়েছেন তিনি। খবর ডেইলি পাকিস্তানের।

‘কুচ আনকাহি’ নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া ভানিজা সম্প্রতি বিয়ের গুঞ্জনসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। এর সঙ্গে লেখেন, ‘ওহ মাই গড! আবারও!’ তাঁর এই প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে বিরক্তির কথা স্পষ্ট হয়েছে।

ভানিজার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও সম্পৃক্ততা বাড়াতে তারকাদের নিয়ে চাঞ্চল্যকর খবর ছড়ানো হয়। সত্যতা যাচাই ছাড়াই সেসব দাবি নিয়ে শুরু হয় আলোচনা। অথচ জনপরিসরে আলোচনার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

শোয়েবের সঙ্গে বিয়ের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এ নিয়ে কথা বলেছেন ভানিজা। টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তাঁর কখনো সরাসরি দেখাই হয়নি। তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জনের সূত্র কী, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ