শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী নভেম্বরে ঘরের মাঠে উরুগুয়ে ও কোস্টা রিকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, ম্যাচটি হবে লা বোম্বোনেরা স্টেডিয়ামে।

চার দিন পর, ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টা রিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চলতি মাসে এই মাঠেই বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।

২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির বিদায়ের পর এই দুটি ম্যাচ দিয়েই নতুন অধ্যায়ে প্রবেশ করবে আর্জেন্টিনা। গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন এই মহাতারকা। তাঁর বিদায়ে আর্জেন্টিনার সামনে এখন নতুন নেতৃত্ব ও দল পুনর্গঠনের চ্যালেঞ্জ।

  • সর্বশেষ