শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনশ’ আসনে প্রার্থী দেবে বাম জোট

রফিক আহমেদ: বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, বাম জোট সারাদেশে তিনশ' আসনে প্রার্থী দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ও কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি প্রার্থীতা যাচাই বাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। বুধবার এ প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সুষ্ঠু নির্বাচনের এখনো গণতান্ত্রিক কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। এমতাবস্থায় আবারও দেশে একতরফা নির্বাচন করার কোনো অবকাশ নেই। সরকারকে কার্যকর, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনতি বিলম্বে আলোচনা শুরু করা দরকার।

বাম জোটের সমন্বয়ক বলেন, জেদ অহমিকা পরিহার করে সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, ম্যান্ডেটবিহীন বর্তমান জাতীয় সংসদ বিলুপ্তি করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এখনই প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। এখনো সময় শেষ হয়ে যায়নি।

তিনি বলেন, সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তা হলে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনাও কোনো সমস্যা নয়। নির্বাচন কমিশন যেভাবে ইভিএম এর বিধান যুক্ত করতে চেয়েছিল-দেশবাসীর পাশাপাশি আমাদের সম্মিলিত প্রতিবাদের মুখে নির্বাচন কমিশন সেখান থেকে পিছু হটতে শুরু করেছে। তিনি মনে করেন নির্বাচন কমিশন আরপিও এর সকল অগণতান্ত্রিক ধারা প্রত্যাহার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়