শিরোনাম
◈ ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে ◈ মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ◈ কিয়ার স্টারমার পদত্যাগের ভাষণে যা বললেন ◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি ◈ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ! ◈ ব্যাংক অনিয়মে কঠোর শাস্তির বার্তা গভর্নরের ◈ চাকরির প্রলোভনে ঠেলা হচ্ছে বিদেশের অজানা বন্দিদশায় ◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ০৪:৪৭ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৮, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিদের সম্ভাবনা ৫০-৫০ : বাংলাদেশের সাবেক কোচ ক্রুসিয়ানি

স্পোর্টস ডেস্ক: গোটা ফুটবল বিশ্বের দৃষ্টি এখন সেন্ট পিটার্সবার্গে। মঙ্গলবার রাশিয়ার এ শহরে টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনা মুখোমুখি হবে নাইজেরিয়ার। মেসিরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবেন কিনা, তা নির্ভর করছে এ ম্যাচের ফলের উপর। বিশ্বকাপে নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার অতীত রেকর্ড সাফল্যে ভরা। এ পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই জিতেছে। কি হবে পঞ্চম ম্যাচে?

ফুটবল পন্ডিতরা মেসিদের এ ম্যাচ নিয়ে করছে নানা রকম ভবিষ্যতবাণী। তো কী ভাবছেন বাংলাদেশের সাবেক কোচ দিয়েগো ক্রুসিয়ানি? নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে সোমবার এ আর্জেন্টাইন কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। ক্রুসিয়ানি এ ম্যাচে আর্জেন্টিনাকে শতভাগ ফেভারিট দেখছেন না। তার দৃষ্টিতে মেসিদের এ ম্যাচে জয়ের সম্ভাবনা ৫০ ভাগ। অর্থাৎ ফিফটি ফিফটি সম্ভাবনা নিয়েই টিকে থাকার লড়াইয়ে নামছে মেসিদের দল।

‘আমি মনে করি, এ ম্যাচে জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি। তবে আর্জেন্টিনার এ দল নিয়ে এখন কোনো কথা বলতে আগ্রহ বোধ করি না। এ স্কোয়াড ইতিমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর শেষ করে দিয়েছে। আমি মনে করি, আর্জেন্টিনার নতুন প্রজন্ম খুঁজে নেয়ার সময় এসেছে। অ্যাঞ্জেল ডি মারিয়া, হিগুয়াইন, আগুয়েরো, মাচেরানো, বেনেগা, বিগলিয়া ও রোজোদের আর খেলা উচিত নয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পুরোটাই ভেঙ্গে পড়েছে। যা আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত।’

লিওনেল মেসি প্রসঙ্গে বাংলাদেশের সাবেক এ কোচ বলেছেন, ‘বুঝতে পারছি না তার মানসিক অবস্থা কি? তবে আমার মনে হয়, সে বড় ধরনের ব্যক্তিগত সমস্যায় আছে। সে কখনোই আর্জেন্টিনার হয়ে নিজের সেরাটা খেলতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস, সে আরো একটি বিশ্বকাপ খেলতে পারবে। তখন তার আশাপাশে ভালো খেলোয়াড়রাই থাকবে। ২০১২ সাল পর্যন্ত মেসি তার সেরাটা দিয়েছে। তখন তার পায়ে যাদু ছিল। সবচেয়ে ভালো খেলেছে ওই সময়। কিন্তু এর পর থেকে তাকে আর চেনা যায়নি। এখন পাস ভালো পেলেও আগের মতো ব্যক্তিগত নৈপুন্য দেখাতে পারছে না। এক কথায় অর্ধযুগ আগের মেসি আর বর্তমানের মেসির অনেক পার্থক্য। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়