শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব শপিং করার আগে আমার সাথে স্কাইপ করে: শিশির

স্পোটর্স ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে খেলা বের করে আনার অনেক কৌশলই জানেন। স্কুপ করে বাউন্ডারি হাকানো কিংবা বাঁ হাতের ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে পরাজিত করতে তার জুড়ি নেই। আর শপিং করে স্ত্রী শিশির উম্মে আল হাসানকে খুশি করতেও সাকিব অভিনব। কোন ঝুঁকি না নিয়ে সরাসরি স্কাইপে ভিডিওকলে স্ত্রীর পছন্দমত পোশাক কিনতেও নাকি সাকিব সেরা! শুক্রবার এমনটাই জানিয়েছেন শিশির, ‘নাবিলা বুটিকস লিমিটেড’ এর নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে। এই তারকা দম্পতির হাতেই যাত্রা শুরু হলো নতুন এই শপিং ডেস্টিনেশনের।

শিশির শুধু সাকিবের স্ত্রী হয়ে অনুষ্ঠানে আসেননি। বরং বলা যায় সাকিবই এসেছেন শিশিরের সাথে। কারণ, শিশির আগামী একবছরের জন্য ‘নাবিলা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

১২.১২.১২ অর্থাৎ ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির। ৬ বছরের দাম্পত্যজীবনে তারা একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা। বিয়ে আগে বাংলাদেশের গণমাধ্যমে শিশিরের নাম পরিচিত ছিল না। কিন্তু এরপর তিনি নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন। স্বামী-স্ত্রী মিলে অভিনয় করছেন বিজ্ঞাপনচিত্রে। শিশির এখন টেলিকম কোম্পানি ‘বাংলালিংক’ এরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এত গুণে গুণান্বিতা স্ত্রীর পছন্দমতো উপহার কি কিনতে পারেন ক্রিকেট মাঠের নায়ক সাকিব? উত্তরে শিশির জানিয়েছেন এই ব্যাপারে সাকিব ডিফেন্সিভ স্ট্রোক খেলতেই পছন্দ করেন, ‘যখন শপিংয়ে যায় (সাকিব) আমার সাথে স্কাইপ করে। একটু কিনতে ভয় পায় যদি পছন্দ না হয়! (হাসি) সবসময় সেফ থাকার জন্য স্কাইপ আমাদের বেশি হেল্প করে।’

ডিফেন্সের মাঝেও যে ছক্কা হাকাতে জানেন সাকিব তা অবশ্য শিশির বলেছেন একটু পরেই, ‘এমনিতে ও পছন্দ করে কিনে নিয়ে আসে। একটা শাড়ি কিনে নিয়ে এসেছে, আমার খুব পছন্দ হয়েছে।’

আর সাকিব পোশাক-আশাক, ফ্যাশন অনুষঙ্গ কি নিজের পছন্দে কেনেন? টেস্ট ও টি-টুয়েন্টি দলের এই অধিনায়ক জানিয়েছেন এখানে তার ক্যাপ্টেন শিশির, ‘ও (শিশির) সব কেনে আমার জন্যে। আমি খালি সাইজটা দেই, সাইজটা ঠিক আছে কিনা; মেজারমেন্টটা দেই (হাসি)। বাকি সব শিশিরই পিক করে।’ পোশাক পছন্দের চেয়ে সাকিবের কাছে মাঠের খেলাই সহজ বলে মনে হয়, ‘আমার জন্য মাঠে ফোকাস করাটা ইজি।’

আর সাকিব যেখানে আছেন সেখানে খেলার কথা হবে না এমনটা কি হয়? কথাপ্রসঙ্গে উঠে আসল শুক্রবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের কথা। জুনিয়র টাইগাররা কোয়ার্টার ফাইনালে যে হেরেছেন ভারতের কাছে। এই পর্যায়ের দলে একসময় খেলেই তো আজ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বিশ্বকাপে ব্যর্থ হলেও সাকিব মনে করেন এই দল থেকে হয়ত নতুন সাকিব-মুশফিক কিংবা নতুন কোন আশরাফুল উঠে আসবেন, ‘স্বাভাবিকভাবেই ইন্ডিয়া কিংবা আরো যে দলগুলো আছে সবই স্ট্রং অপনেন্ট। ওভার অল আমার কাছে মনে হয়না টুর্নামেন্টটা খুব খারাপ গেছে। বাট আমি আশাবাদী এখান থেকে ভাল ভাল প্লেয়ার আসবে।’ পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়