শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোয়া লাখ কর্মীকে ১ হাজার ডলার করে বোনাস দেবে ডিজনি

কামরুল আহসান : বিশ্বখ্যাত অ্যানিমেশন ফিল্ম নির্মাতা এবং বহুজাতিক গণমাধ্যম সংস্থা দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি এবার তাদের ১ লাখ ২৫ হাজারের ওপর কর্মীকে ১ হাজার ডলার করে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে। নির্বাহী দায়িত্বের নিচে সকল কর্মীই এ বোনাস পাবে। কর্মীদের প্রণদোনা দেয়ার জন্যই ডিজনির এ ঘোষণা। ২০১৮ সাল ১ জানুয়ারি থেকে ফুলটাইম এবং পার্টটাইম কর্মরত প্রত্যেকেই এ বোনাস পাবে। এ ছাড়া শিক্ষাখাতেও ডিজনি কোম্পানি ৫০ মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে।

১৯২৩ সালে ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা করেন ওয়াল্ডটার এলিয়াস ডিজনি। তিনি ওয়াল্ট ডিজনি নামেই সর্বাধিক পরিচিত। ওয়াল্ট ডিজনি ছিলেন পৃথিবীর প্রথম অ্যানিমেশন প্রোগ্রামার এবং বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সফল প্রযুক্তিবিদ। ওয়াল্ট ডিজনি ফার্ম থেকে অসংখ্য রূপকথা আর ক্লাসিক গল্পের ফিল্ম মুক্তি পেয়েছে, যা শিশুকিশোর নির্বিশেষে সবারই খুব প্রিয়। ডেইলি নিউজ

  • সর্বশেষ