শিরোনাম
◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার ◈ স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উড্ডয়নে ধাক্কা, আগুনে পুড়ল রকটের বুস্টার ◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প!

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ আফ্রিদির প্রেমে বলিউড নায়িকা জেরিন খান!

স্পোর্টস ডেস্ক : বলিউড নায়িকাদের সঙ্গে ক্রিকেটারদের রোম্যান্স নতুন কোনো ঘটনা নয়। বিরাট কোহলি ও আনুশকা শর্মা ছাড়া আরও আগে পরে অনেক রোম্যান্সের গল্প তো রয়েছেই। এবার গুঞ্জন শুরু বলিউড নায়িকা জেরিন খানকে নিয়ে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন বলিউডের এ অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে আফ্রিদির সঙ্গে একটি ছবি পোস্ট করে এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন নায়িকা নিজেই।

ভারতীয় গণমাধ্যমে খবর, কিছু দিন আগে শারজায় বসে জমজমাট টি -টেন লিগ। ক্রিকেটের সংপ্তিতম ফরম্যাটে অংশ নেন শহীদ আফ্রিদিও। পাকিস্তানি তারকা যে দলের হয়ে খেলছিলেন, সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আবার জারিন খান। আর সেখানে জেরিন খান আফ্রিদির প্রেমে পড়ে যান বলে খবর।

যদিও আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়তেই ােভ প্রকাশ করেছেন জেরিন খান। নিজের টুইটার অ্যাকাউন্টে নায়িকা লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে আমার সঙ্গে আফ্রিদির সম্পর্ক নিয়ে লেখা হচ্ছে। পুরো ঘটনা স্পষ্ট করে বলছি, আফ্রিদি একজন সংসারী মানুষ এবং একজন পুরোপুরি ভদ্রলোক। এরকম রটনায় কোনোভাবেই কর্ণপাত করবেন না। -ফেসবুক থেকে

  • সর্বশেষ