শিরোনাম
◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু ◈ যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: জামাতা পরশসহ দুইজন গ্রেপ্তার ◈ সি‌লেট টাইটান্স‌কে হা‌রি‌য়ে চট্টগ্রাম পয়েন্ট টেবিলের শীর্ষে ◈ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, দ‌লে নেই শান্ত ও জাকের

প্রকাশিত : ১৩ মে , ২০২৬, ০৭:১০ রাত
আপডেট : ১৩ মে , ২০২৬, ০৭:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

3S Medicare International ও Piyavate Hospital-এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত!

সম্প্রতি 3S Medicare International এবং থাইল্যান্ডের স্বনামধন্য Piyavate Hospital-এর International Marketing Directors দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আন্তর্জাতিক চিকিৎসাসেবা, মেডিটেক (MediTech) সল্যুশন এবং বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডের Piyavate Hospital-এ সহজ ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা। বিশেষ করে ক্যানসার চিকিৎসা তুলনামূলক কম খরচে কীভাবে প্রদান করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য তারা একটি ডেডিকেটেড ক্যানসার সেন্টার চালু করেছে, যেখানে আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

 

এছাড়াও বাংলাদেশি রোগীদের দ্রুত মেডিকেল ভিসা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। জরুরি রোগীদের জন্য দ্রুত ভিসা প্রসেসিং এবং এম্বাসির সাথে সমন্বয় করে চিকিৎসাসেবা আরও সহজ করার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কার্যক্রম তুলে ধরেন।

 

বৈঠকে 3S Medicare International-এর পক্ষ থেকে আন্তর্জাতিক মেডিকেল প্রজেক্টের জন্য একটি আধুনিক মেডিকেল পোর্টাল ডেভেলপমেন্ট এবং ভিসা-ওরিয়েন্টেড ডিজিটাল আপডেট নিয়েও আলোচনা করা হয়। এর মাধ্যমে ভবিষ্যতে রোগীদের জন্য অনলাইন মেডিকেল সাপোর্ট, হাসপাতাল যোগাযোগ এবং চিকিৎসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এসময় Piyavate Hospital-এর Assistant International Marketing Director Ana May Diel, Marketing Director Tivarin Intrata এবং Senior International Marketing Officer Mahmudul Hasan Shakir-এর আন্তরিক আতিথেয়তা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যখাতে প্রযুক্তিনির্ভর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়