শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আবারো দুই যুবক প্রাণ হারিয়েছে।

শুক্রবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলার হাটের সামনে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাপপুর থেকে ছেড়ে আসা একটি  মোটরসাইকেলে দুই জন আরহীর সাথে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরহী এক যুবক  দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় ও অপর আরোহী যুবক আশংকাজনক ভাবে আহত হয়। পরে আহত যুবককে  ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা স্থলে যিনি মারা যায়, তিনি হলেন ঝিনাইদহ ছিমছাম লন্ড্রির মালিক আরাপপুর নিবাসী শাহিনের ছেলে শান্ত (২২) এবং মোটরসাইকেলের অপর আরোহি যুবক হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ব্যাপারী পাড়ার টোটন হোসেন (২৪)। পরে টোটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। শনিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টোটনের মৃত্যু হয়।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন। ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত দুই পরিবারে চলছে শোকের মাতম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়