শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাল্যবিয়ে কন্যা শিশুর স্বপ্নগুলো ভেঙে দেয়: মানবাধিকার কমিশন 

এম এম লিংকন: [২] প্রত্যেক শিশুই অনেক স্বপ্ন নিয়ে বড় হয় উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, কন্যা শিশুদের এই স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার কারও নেই। 

[৩] বাল্যবিবাহ মানবাধিকার লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। 

[৪] মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামু ( কক্সবাজার) এরিয়া প্রোগ্রাম ও বেসরকারি সহযোগী সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) আয়োজনে এই এলাকার ৪টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, সচিব সেবাষ্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক ও উপ-পরিচালক এম. রবিউল ইসলাম।

[৫] বাল্যবিবাহ প্রতিরোধ করতে গিয়ে কেউ বিপদে পড়লে মানবাধিকার কমিশন তার পক্ষে থাকবে বলে এ সময় প্রতিশ্রুতি দেন ড. কামাল।

[৬] তিনি বলেন, বাল্যবিবাহের সঙ্গে সম্পর্ক রয়েছে যৌতুকের। স্বনির্ভর ও স্বাবলম্বী নারীদের ব্যক্তিত্বের গঠন হয়। তারা যৌতুক থেকে নিজেদের বিরত রাখে। যৌতুক রোধ করতে হলেও বাল্যবিবাহ বন্ধ করতে হবে। সমাজকে বাল্যবিবাহের অভিশাপমুক্ত রাখতে এবং সামাজিক ব্যাধি দূর করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। এজন্য সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ।  

[৭] ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে রামু উপজেলার চারটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা গ্রামগুলো হলো গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল, জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রাম-সিকদার পাড়া, কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া ( ছোটজামছড়ি-৪) এবং ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর হাইটুপি গ্রাম। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএল/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়