শিরোনাম
◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩০ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থকেলেংকারীর অভিযোগ থেকে ইলন মাস্ককে অব্যাহতি  

ইলন মাস্ক

জাফর খান: বিশ্বের দ্বিতীয় ধনী হিসেবে পরিচিত বৈদ্যুতিক মোটর গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান ‘টেসলা’ ও টূইটারের মালিক ইলন মাস্ককে অর্থকেলেংকারীর সাথে জড়িতের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০১৮ সালের আগষ্টে মাস্কের বিরুদ্ধে শেয়ারহোল্ডাররা অভিযোগ আনেন যে, তার বিভ্রান্তিমূলক বক্তব্যের কারনে বিলিয়ন ডলারের ক্ষতিতে পড়েছে তারা। এমনকি ৭২ বিলিয়ন ডলারের ( ৬০ বিলিয়ন পাউন্ড) বিনিময়ে কেনার প্রস্তাবটিতে তিনি জালিয়াতি করেছেন বলেও অভিযোগ আনেন তারা।এই জালিয়াতি যদি প্রমানিত হয় তবে ইলনকে বিলিয়ন ডলারের ওপরে ক্ষতিপূরন দিতে হবে দাবী করে অভিযোগ দায়ের করা হয় আদালতে। বিবিসি
 
নয় ঘণ্টার শুনানী শেষে শুক্রবার দুপুরে আদলত তাকে অব্যাহতি দেয়। এর আগে মাস্ক সুবিচারেরে আশায় সান ফ্রানন্সিস্কো আদালত থেকে পরিবর্তন করে মামলাটি টেক্সাসে নিয়ে আসেন। টেসলার সদর দপ্তরটিও এই রাজ্যে অবস্থিত। ২০২২২ সালের অক্টোবরে মাস্ক এক টুইট বার্তায় বলেন, ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে তিনি কোম্পানিটি কিনেছেন। ২০১৮ এর আগষ্টে করা  টুইটের পরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে শেয়ারহোল্ডারগন। সেসময় মাস্ক লিখেন, ‘টেসলায় যারা বিনিয়োগ করছেন তারা সবাই নিরাপদে আছেন।‘আর এই প্রেক্ষিতে মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেন, মাস্ক মিথ্যা বলে সবাইকে প্রলুব্ধ করেছেন। 

এই টুইটের ফলে স্টকের দর বাড়লেও একদিনের মধ্যেই সূচক নিচে চলে গেলে বিনিয়োগকারীরা ১২ বিলিয়ন ডলার খুইয়েছেন। আরো উল্লেখ করা হয়, শেয়ার কেন-বেচার এক দোলাচলে পড়ে যায় বিনিয়োগকারীরা মাস্কের এমন হঠকারিমূলক বার্তা প্রকাশ্যে আসার কারনে। 

যুক্তরাষ্ট্রের সিজিউরিটিজ এন্ড স্টক এক্সচেঞ্জ কমিশনও মাস্কের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের কারনে মামলা দায়ের করে। পরে ২০ মিলিয়ন ডলারের বিনিময়ে কোম্পানি কেনার বিষয়টি স্বীকার করে নেন তিনি। 

অবশ্য মাস্ক তিন সপ্তাহব্যাপী চলা শুনানির সময়ে বলেন, সৌদি থেকে বিনিয়োগ পাবার আশায় তিনি এমন ঘোষণা দিয়েছিলেন।এসময় তিনি প্রায় নয় ঘন্টা ধরে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে তার বক্তব্য দেন। 

জেকেএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়