শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৯ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন

ঢাকা থেকে গ্রেফতার দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার (১২ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পৃথক দুটি এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ ও লেফটেন্যান্ট গুলশান আরা।

ডিসি মো. আকতার হোসেন বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে। তাদের একজন লেফটেন্যান্ট কর্নেল এবং অন্যজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

আকতার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য তার কাছে নেই। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের কোন ধারায় করা হচ্ছে, তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ