শিরোনাম
◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের মাঠে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি। তাদের জয়ে বড় ভূমিকা রেখেছে রায়ান খাফেনবেখের লাল কার্ড। ১৪ মিনিটের ব‍্যবধানে ডাচ মিডফিল্ডার দুটি হলুদ কার্ড দেখার পর পাল্টে যায় খেলার চিত্র। ৬২তম মিনিটে লিভারপুল ১০ জনের দলে পরিণত হওয়ার পর একে একে জালের দেখা পান আর্লিং হলান্ড, জেরেমি ডোকু ও রায়ান শের্কি।

অ‍্যানফিল্ডে শুরুটা ভালো করে লিভারপুল। আগের পাঁচ ম‍্যাচে অপরাজিত থাকা দলটি আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরে সিটিকে। রক্ষণ জমাট রেখে দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় সফরকারীরা।

কোনো দলই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। রক্ষণ ভাঙতে না পেরে ৩৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে চেষ্টা করেন এন্সো ফের্নান্দেস। শট দূরের পোস্টে ঝাঁপিয়ে ঠেকান লিভারপুল গোলরক্ষক আলিসন। লক্ষ‍্যে এটাই ছিল সিটির প্রথম শট।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু দারুণ ডাবল সেভে তাদের হতাশ করেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

Advertisement

৪৯তম মিনিটে লুইস কুমাসের শট ঠেকান দোন্নারুম্মা। ফিরতি বলে রায়ান খাফেনবেখের শটও ব‍্যর্থ করে দেন তিনি। আলগা বলে শট লক্ষ‍্যে রাখতে পারেননি আলেক্সিস মাক আলিস্তের।  

৬০তম মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি হলান্ড। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম স্পর্শে আড়াআড়ি শট লক্ষ‍্যে রাখতে পারেননি নরওয়ের তারকা স্ট্রাইকার। দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন খাফেনবেখ। ৬৫তম মিনিটে এগিয়ে যায় সিটি। ডোকুর শট এক জনের গায়ে লাগলে পেয়ে যান অরক্ষিত হলান্ড। গতিময় শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তারকা স্ট্রাইকার।

৬৮তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন ডোকু। এলিয়ট অ‍্যান্ডারসনের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে যান তিনি। এবার ক্রস না করে একটু সময় নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি আলিনসন।

৭৮তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ান শের্কি। ইয়োশকো ভার্দিওলের ব‍্যাকহিলে বল পেয়ে শট নেওয়ার ভান করেন ফরাসি মিডফিল্ডার। এতে বিভ্রান্ত হয়ে তাড়াহুড়া করে স্লাইড করেন লিভারপুল ডিফেন্ডার, সেই সুযোগে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন শের্কি। ম‍্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় লিভারপুল। বাকি সময়ে ব‍্যবধান কমানোর চেষ্টা করলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। ৬ ম‍্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। ৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে লিভারপুল।

  • সর্বশেষ