শিরোনাম
◈ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা ◈ বিরোধীদের চাপে নতি স্বীকার, ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার ◈ কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে, সতর্ক করছে মার্কিন গোয়েন্দারা ◈ বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল পোলিশ ব্র্যান্ড এলপিপি ◈ সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার: বাড়ছে চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা ঝুঁকি ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন সিন্ডিকেটের তৎপরতা, জনপ্রতি চাঁদা ১৭ কোটি টাকা ◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান ◈ বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা: মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৮:৪৫ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা চিপে ঝুঁকছে অ্যাপল, সস্তা হবে আইফোন?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত সম্প্রসারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা ও দাম ক্রমেই বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে সরবরাহ সংকট সামাল দিতে চীনের শীর্ষস্থানীয় মেমোরি চিপ নির্মাতা চ্যাংজিন মেমোরি টেকনোলোজিস (সিএমএক্সটি)-এর তৈরি চিপ পরীক্ষা করছে অ্যাপল। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এসব চিপ নিজেদের পণ্যে ব্যবহারের সম্ভাব্যতাও যাচাই করছে, যাতে বৈশ্বিক মেমোরি চিপের সরবরাহ সংকটের মধ্যে বিকল্প উৎস নিশ্চিত করার পাশাপাশি ক্রমবর্ধমান চিপের দাম ও উৎপাদন ব্যয়ের চাপও কমানো যায়। 

প্রাথমিকভাবে চীনের বাজারে বিক্রি হওয়া আইফোন ও ম্যাকবুকে সিএক্সএমটি-এর মেমোরি চিপ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে অ্যাপল। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সরবরাহ চুক্তি হয়নি। অ্যাপল ও সিএক্সএমটি -এর মধ্যে সম্ভাব্য এই সহযোগিতা মূলত বৈশ্বিক মেমোরি চিপ সরবরাহের চাপ এবং ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের মধ্যে বিকল্প উৎস খোঁজার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

এআই ডেটা সেন্টার ও উচ্চক্ষমতার কম্পিউটিং ব্যবস্থায় বিপুল পরিমাণ মেমোরি চিপ প্রয়োজন হওয়ায় স্যামসং ইলেক্ট্রনিক্স, এসকে হাইনিক্স ও মাইক্রনের মতো বড় নির্মাতাদের ওপর সরবরাহের চাপ বেড়েছে। এর ফলে মেমোরি চিপের দামও বাড়ছে, যা স্মার্টফোন, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ব্যয় ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সিএক্সএমটি -কে বিকল্প সরবরাহকারী হিসেবে বিবেচনা করলে অ্যাপল বাজারে সরবরাহের ওপর চাপ কমানোর পাশাপাশি মেমোরি চিপের খরচ নিয়ন্ত্রণে রাখার সুযোগ পেতে পারে। 

তবে সিএক্সএমটি -এর চিপ ব্যবহারের ফলে সরাসরি আইফোন বা ম্যাকবুকের দাম কমে যাবে—এমন নিশ্চয়তা নেই। অ্যাপল যদি প্রতিযোগিতামূলক দামে মেমোরি চিপ সংগ্রহ করতে পারে, তাহলে বাড়তি উৎপাদন ব্যয়ের চাপ কিছুটা সামলানো সম্ভব হবে এবং ভবিষ্যতে পণ্যের দাম বাড়ানোর প্রয়োজনও কমতে পারে। অন্যদিকে, এআই-এর কারণে বৈশ্বিক মেমোরি চিপ সংকট ও মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে অ্যাপলকে বাড়তি ব্যয়ের একটি অংশ গ্রাহকের ওপর চাপাতে হতে পারে। ফলে সিএক্সএমটি -এর চিপের সম্ভাব্য ব্যবহার দাম কমানোর চেয়ে দাম বৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে মার্কিন রফতানি বিধিনিষেধও অ্যাপলের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এসব বিধিনিষেধের কারণে অ্যাপল সিএক্সএমটি-কে নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম চিপ তৈরির জন্য নির্দিষ্ট প্রযুক্তিগত তথ্য দেওয়া বা কাস্টম চিপ অর্ডার করার ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখে পড়তে পারে।

অন্যদিকে, এইচপি ও এসার-এর মতো কয়েকটি ল্যাপটপ নির্মাতা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে বিক্রি হওয়া কিছু পণ্যে সিএক্সএমটি-এর চিপ ব্যবহার করছে। ফলে অ্যাপলের এই সম্ভাব্য পদক্ষেপ বৈশ্বিক মেমোরি চিপ সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনার পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্র প্রযুক্তি উত্তেজনার মধ্যেও অ্যাপলের সরবরাহ কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়