শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘণ্টায় ৫,৪০০ মাইল বেগে চাঁদে আঘাত করবে স্পেসএক্সের রকেট

ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল বেগে ছুটে বুধবার চাঁদে আঘাত হানতে যাচ্ছে স্পেসএক্সের রকেটের একাংশ। সংঘর্ষটি বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে ঘটার কথা। তবে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করা কোনো মহাকাশযান দৃশ্যটি ক্যামেরায় ধরণের মতো অবস্থানে নেই। ফলে সংঘর্ষের বিষয়টি বুঝতে সময় লাগবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফ্যালকন ৯ মহাকাশযানের বিচ্ছিন্ন হওয়া ওপরের অংশটি চাঁদে আঘাত হানবে। যা প্রায় পাঁচতলা ভবনের সমান, ওজন ৪ হাজার কেজি। সংঘর্ষের বিষয়টি বুঝতে বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠের আগে ও পরের ছবিগুলো মিলিয়ে দেখবেন। 

বিশেষজ্ঞরা বলছেন, সংঘর্ষটি পৃথিবী থেকে খালি চোখে দেখার মতো নয়। এটি পৃথিবীর জন্য বিপদের কারণ হবে না। কোনো বস্তু চাঁদে আঘাত হানলে কী ঘটে, বিজ্ঞানীরা সেটি পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞানীদের ধারণা, সংঘর্ষটি চাঁদের উত্তর গোলার্ধে আইনস্টাইন ক্রেটারের কাছে ঘটবে। নাসার মুখপাত্র জিমি রাসেল এএফপিকে বলেছেন, তারা গবেষণার উদ্দেশ্যে আঘাতের জায়গাটি পর্যবেক্ষণ করবে। 

ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল গত জানুয়ারিতে। এর সঙ্গে দুটি লুনার ল্যান্ডার (কক্ষপথ থেকে চাঁদের মাটিতে অবতরণের ব্যবস্থা) ছিল। মহাকাশযানের বুস্টারটি (যানের একাংশ) পৃথিবীতে ফিরে এলেও ল্যান্ডারগুলোকে নিয়ে ওপরের অংশটি মহাকাশেই থেকে যায়।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে নাসার সায়েন্স অ্যান্ড ড্রাগন প্রোগ্রামের পরিচালক জুলিয়ানা স্কেইমান বলেন, সাধারণত স্পেসএক্সের দ্বিতীয় অংশটিকে নিরাপদ রাখার জন্য একটি কৌশলের আশ্রয় নেওয়া হয়। তারা সেটি করেছিলেন। কিন্তু সৌর কার্যকলাপ ও মহাকর্ষীয় শক্তির মিশ্রণ এটিকে চাঁদের পথে ঠেলে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়