শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : টানা ভারি বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ননোজিয়া (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ননোজিয়া ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে।

১৩ নম্বর ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ  উপসচিব আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাম্পের বাসিন্দা জানান, দুপুরে টানা ভারি বৃষ্টির কারণে ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেনের বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ননোজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্যাম্প ইনচার্জ আজগর আলী বলেন, “পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলোকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই পরে আবার ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে গিয়ে বসবাস শুরু করেন। এ কারণে পাহাড়ধসের মতো দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।”

তিনি জানান, ভারি বৃষ্টির কারণে ক্যাম্পের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংসহ বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে।

এর আগে জুলাই এর দ্বিতীয় সপ্তাহে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জন নিহত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়