দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংক্রান্ত তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৯৬১ দশমিক ৯৫ মিলিয়ন ডলার। আর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ১৪৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার।
দুই হিসাবের মধ্যে ব্যবধান প্রায় ৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। গ্রস রিজার্ভে বিভিন্ন ধরনের সম্পদ ও দায়ের হিসাব অন্তর্ভুক্ত থাকলেও বিপিএম৬ পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য ও ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। ফলে বৈদেশিক খাতের প্রকৃত সক্ষমতা মূল্যায়নে বিপিএম৬ হিসাবটি বেশি গুরুত্ব পায়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ রিজার্ভ ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা, রেমিট্যান্স প্রবাহ এবং আমদানি ব্যয়ের চাপ— এই তিনটি বিষয় আগামী দিনে রিজার্ভের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।