শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৮:০৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল পোলিশ ব্র্যান্ড এলপিপি

কয়েকজন বাংলাদেশি রপ্তানিকারকের পাওনা সংক্রান্ত জটিলতায় বাংলাদেশে ব্যবসা স্থগিতের ঘোষণা দেওয়ার ১২ দিনের মাথায় এই সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি। অর্থাৎ, প্রতিষ্ঠানটি আগের নিয়মেই বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। 

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি মাহমুদ হাসান খান বাবু আজ সোমবার (১০ আগস্ট) জানিয়েছেন, সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠকের পর উভয়পক্ষ একটি যৌথ বিবৃতি তৈরি করেছে। এতে এলপিপির ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা থাকছে।

তিনি বলেন, তারা (এলপিপি) ব্যবসা কন্টিনিউ করবে। তবে বাংলাদেশের রপ্তানিকারকেরা রাশিয়ার প্রতিষ্ঠানকে যে পণ্য পাঠিয়েছেন, তার অর্থ যাতে রপ্তানিকারকেরা বুঝে পান, সেজন্য এলপিপি সহায়তা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। 

তিনি আরও বলেন, ''এ বিষয়ে উভয়পক্ষের একটি জয়েন্ট স্টেটমেন্ট তৈরি হয়েছে।" 

Advertisement

উল্লেখ্য, রাশিয়ার এফইএস রিটেইল নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রায় ৪০ রপ্তানিকারকের ৪০ মিলিয়ন ডলারের সমপরিমাণ রপ্তানি অর্থ পাচ্ছেন না। রপ্তানিকারকদের অভিযোগ- ওই প্রতিষ্ঠানে কাছে রপ্তানির চুক্তি এলপিপি'র ঢাকা অফিস করেছে।

এর পর সম্প্রতি রপ্তানিকারকদের কেউ কেউ আদালতে মামলার করার পর এলপিপি'র ঢাকা অফিসের কোনো কোনো কর্মকর্তার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হানা দেয় বলেও জানা গেছে। এসব ঘটনার মধ্যেই গত ৩০ জুলাই এলপিপি বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। 

এলপিপিকে বাংলাদেশের প্রায় ৭৭২টি প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করে, যার পরিমাণ বছরে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি।

  • সর্বশেষ