শিরোনাম
◈ বিরোধীদের চাপে নতি স্বীকার, ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার ◈ কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে, সতর্ক করছে মার্কিন গোয়েন্দারা ◈ বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল পোলিশ ব্র্যান্ড এলপিপি ◈ সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার: বাড়ছে চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা ঝুঁকি ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন সিন্ডিকেটের তৎপরতা, জনপ্রতি চাঁদা ১৭ কোটি টাকা ◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান ◈ বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা: মন্ত্রিসভায় অনুমোদন ◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১ , ব্যাপক প্রাণহানির আশঙ্কা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৭:২৩ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ঘণ্টা বৃষ্টিতে হাঁটুপানি, নিউমার্কেটে চরম ভোগান্তি

বৃষ্টির শুরুর এক ঘণ্টাতেই হাঁটু পরিমাণ পানি জমে গিয়েছে রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট এলাকায়। এতে বিপাকে পড়েছেন ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় রিকশাসহ ছোট যানবাহনের ভাড়াও বেড়ে যায় প্রায় দ্বিগুণ।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এক ঘণ্টা পর বৃষ্টি কমে এলেও প্রতিবেদন লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি থেকে টিচার্স ট্রেনিং কলেজ এবং নিউমার্কেটের দ্বিতীয় ফটক পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি জমে থাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না পথচারীরা।

এছাড়া, ঢাকা কলেজের মূল ফটক ও নায়েমের গলিতে পানি জমে থাকায় আবাসিক হলের শিক্ষার্থীরাও পড়েছেন ভোগান্তিতে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া কিংবা হলে ফেরার সময় তাদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে, জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নূরজাহান সুপার মার্কেটের দোকানদার আব্দুল গফুর বলেন, বিশ বছর ধরে এই এলাকায় ব্যবসা করছি। একটু বৃষ্টি হলেই মার্কেটের সামনে পানি উঠে যায়। পানি উঠলে ক্রেতা থাকে না। এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

ঢাকা কলেজের শিক্ষার্থী মিজান জানান, বৃষ্টি হলেই ঢাকা কলেজের গেট থেকে নায়েমের গলি-হলপাড়া পর্যন্ত জলাবদ্ধতা হয়। রাস্তায় পানি থাকায় খাওয়া-দাওয়াসহ প্রয়োজনীয় কাজে বাইরে যেতে পারি না।

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়