শিরোনাম
◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

বাংলাদেশের ভিসানীতিতে প্রথমবারের মতো চালু হচ্ছে ই-ভিসা। 

শুক্রবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ লাখ ডলার বিনিয়োগে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাবে বিদেশিরা। একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন বলেও জানানো হয়।  

তবে, সাম্প্রতিক ঘোষণার আগে থেকেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য অন-অ্যারাইভাল (আগমনী) ভিসার ব্যবস্থা ছিল। 

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা, পূর্বের বিওআই) বা বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সত্যায়িত আমন্ত্রণপত্রের ভিত্তিতে তারা দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দর দিয়ে প্রবেশের সময় সর্বোচ্চ ৩০ দিনের অন-অ্যারাইভাল ভিসা পেতে পারতেন। 

এ সুবিধা পেতে আমন্ত্রণকারী প্রতিষ্ঠানকে আগেই অভিবাসন কর্তৃপক্ষকে অবহিত করতে হতো। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা ব্যবসা, বিনিয়োগ, সরকারি কাজ ও পর্যটনের উদ্দেশ্যে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ সুবিধা গ্রহণ করতে পারতেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়