শিরোনাম
◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন ◈ ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব মানুষ

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে ওয়াশরুম থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে আর পুলিশ ব্যাটালিয়নের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোরে ভেতর থেকে বন্ধ থাকা ওয়াশরুমের দরজা কেটে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রুবেল হোসেন এএসআই (সশস্ত্র) হিসেবে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি ক্যাম্পের সদস্যদের জানান।

খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওয়াশরুম থেকে তাঁর ব্যবহৃত গোসলের তোয়ালে, টর্চলাইট, মোবাইল ফোন ও সিগারেট উদ্ধার করা হয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, তাঁদের এক পুলিশ সদস্যের মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে।

তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়