শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ

রাজধানীর পান্থকুঞ্জ পার্ক এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সোনারগাঁও ইএন-২ র‍্যাম্পের নির্মাণকাজ আগামী ডিসেম্বরের সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। একই সময়ের মধ্যে এই র‌্যাম্পটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করারও নির্দেশ দিয়েছে বিবিএ।

ডিসেম্বরের মধ্যে এই র‌্যাম্পে ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) ব্যবস্থা চালু করার পাশাপাশি ওই এলাকার পানি-বিদ্যুৎ-গ্যাস পরিসঞ্চালন লাইন স্থানান্তর করতেও তাগাদা দেওয়া হয়েছে। এই কাজগুলো যেন নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা যায় সেজন্য প্রয়োজনীয় অর্থসংস্থান নিয়েও ভাবতে হচ্ছে প্রকল্প কর্তৃপক্ষকে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে (সিসিবি) অনুষ্ঠিত মাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে এই সভায় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) প্রতিনিধি এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। এরপর প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম ও নানা সমস্যা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মাহমুদুর রহমান।

Advertisement

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মগবাজার-মালিবাগ-কমলাপুর-যাত্রাবাড়ি অংশের কাজ চলমান থাকায় সেসব এলাকায় পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীও ক্ষোভ জানাচ্ছে।

এই প্রকল্পের ইউটিলিটি প্রতিস্থাপন ও অপসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল শেখ আহমেদ শাফি জানান, ডিপিডিসি, ঢাকা ওয়াসা ও বিটিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। ২৪ ইসিবি ব্যয় সাশ্রয় করে এই কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে।

তবে এ কাজ নিয়ে যেসব বিষয় এখনও নিষ্পন্ন হয়নি সেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দেন সেতু সচিব। তিনি প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনেরও পরামর্শ দেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের তাগাদা দিয়েছেন।

  • সর্বশেষ