শিরোনাম
◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিবার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এলাকায় সাজ সাজ রব

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রবিবার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালীতে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মহেশখালীতে এটিই তার প্রথম সফর।

এ সফরে তিনি মহেশখালীর অন্যতম মেগা প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন।

কক্সবাজার জেলা প্রশাসন সুত্রে জানা গেছে আগামীকাল প্রধানমন্ত্রীর মহেশখালীর সফরকে  কেন্দ্র করে কক্সবাজারের স্থানীয় প্রশাসন এবং দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রবিবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী ঢাকা থেকে সকাল ৯টায় হেলিকপটারযোগে মহেশখালীর মাতারবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে সাড়ে ১০টায় তিনি সেখানে উপস্থিত হবেন। এরপর তিনি দেশের অর্থনীতির গেম-চেঞ্জার হিসেবে পরিচিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় তিনি মেগা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা যায়। 

Advertisement

মহেশখালীতে এই তিনটি মেঘা প্রকল্প ছাড়াও এসপিএম প্রকল্প এলএনজি টার্মিনাল অর্থনৈতিক জোন সহ তিন লাখ কোটি টাকারও বেশি প্রকল্প চলমান রয়েছে। 

এদিকে মহেশখালীর মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্হানীয় বাসিন্দাদের মাঝে আবেগ উচ্ছ্বাস দেখা গেছে। 

কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানিয়েছেন প্রধানমন্ত্রী এখানে কোন জনসভা করবে না বরং সম্পূর্ণ অফিশিয়াল ভিজিট। আমাদের মেগা প্রকল্পগুলো শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্য একটা ইকোনমিক হাব। প্রধানমন্ত্রীর এ সফরে মহেশখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি, 'কক্সবাজারের সঙ্গে সংযোগকারী মহেশখালী সেতু' নির্মাণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে।

  • সর্বশেষ