শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০২:৪০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্টফোনেই ডাউনলোড করুন আপনার নতুন এনআইডি কার্ড

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শুধু পরিচয়ের প্রমাণ নয়—এটা ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব্যবহার থেকে শুরু করে মোবাইলের সিম কিনতেও ঝামেলায় পড়তে হয়।

আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং ছবি ও আঙুলের ছাপ দিয়ে এসেছেন; কিন্তু এখনো কার্ড হাতে পাননি, তাহলে চিন্তার কিছু নেই। এখন বাড়িতে বসেই অনলাইনে এনআইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন।

চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন মাত্র কয়েক মিনিটে।

কী লাগবে - ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (যার শুরুতে NIDFN লিখতে হবে)

Advertisement

- জন্মতারিখ

- নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর

- স্মার্টফোনে NID Wallet App (ফেস ভেরিফিকেশনের জন্য)

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে:

প্রথমে ওয়েবসাইটে যান: https://services.nidw.gov.bd/nid-pub/

Register বা ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।

প্রয়োজনীয় তথ্য দিন:

- ফরম নম্বর (যেমন: NIDFN123456789)

- জন্মতারিখ

- নিচে থাকা ভেরিফিকেশন কোডটি লিখে Submit করুন।

ঠিকানা দিন:

আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন।

মোবাইল নম্বর ভেরিফাই করুন:

- আপনার মোবাইলে একটি OTP (একবার ব্যবহারযোগ্য কোড) যাবে।

- এই কোডটি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করুন।

- প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন।

ফেস ভেরিফিকেশন করুন

- এবার আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে।

এজন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে। অ্যাপে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে ফেস স্ক্যান করুন।

কাজ শেষ! এখন ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

ভেরিফিকেশন শেষ হলে আপনি NID সেবা ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। নিচের দিকে Download অপশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের PDF কপি ডাউনলোড করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

- ফরম নম্বর না থাকলে নিবন্ধনের সময় মোবাইলে আসা SMS-এ দেওয়া ID নম্বর ব্যবহার করতে পারেন।

- ফেস ভেরিফিকেশন না করলে ডাউনলোড সম্ভব নয়।

- ডাউনলোড করা কপি সরকারি কাজে প্রাথমিকভাবে ব্যবহার করা যায়, তবে স্মার্ট কার্ড পেতে কিছু সময় লাগতে পারে।

সমস্যায় পড়লে কী করবেন?

ওয়েবসাইটে লগইন করতে সমস্যা হলে আবার চেষ্টা করুন বা লোকাল ইসি অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে NID Helpline (১০৫)-এ ফোন করে সহায়তা নিতে পারেন।

জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কপি এখন হাতের মুঠোয়। আর অপেক্ষা নয়—আপনার আইডি এখন নিজেই ডাউনলোড করুন, নিরাপদ থাকুন, সচেতন থাকুন।

  • সর্বশেষ