শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১২:২৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাউনলোড করা ভিডিও আপলোড করে আর মিলবে না আয়

কনটেন্ট চুরি করে ভিউ পাওয়া আর অর্থ আয়ে নিয়ন্ত্রণ টানতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। এবার খুদে ক্রিয়েটরদের ভাইরাল ভিডিও ডাউনলোড করে বড় অ্যাকাউন্ট থেকে আবার আপলোড করার কপিক্যাট ইকোনমি আটকাতেই নতুন নিয়মে লাগাম টানা হয়েছে।

রি-আপলোডে নিষেধাজ্ঞা

এক্স-এর প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার বলেছেন, অভিযোগ রয়েছে কিছু বড় অ্যাকাউন্টে প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে খুদে ক্রিয়েটররা কনটেন্ট রি-আপলোড করে। এতে রেভিনিউ শেয়ার প্রোগ্রামের অপব্যবহার হয়ে আসছিল। ফলে এতদিন মূল ক্রিয়েটররা স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছে। এমন বহু অ্যাকাউন্ট শনাক্ত করেছি, যারা খুদে অ্যাকাউন্টের কনটেন্ট প্রোগ্রাম্যাটিক পদ্ধতিতে রি-আপলোড করে রেভিনিউ শেয়ার প্রোগ্রামের যথেচ্ছ ব্যবহার করছিল।

ভিডিও শনাক্ত

Advertisement

নতুন নিয়ম বলছে, রি-আপলোড করা ভিডিও এখন থেকে শনাক্ত করা হবে। সেই ভিডিওর সব ইমপ্রেশন আর আয়ের সুবিধা মূল ক্রিয়েটরের কাছেই পৌঁছাবে। যারা রি-আপলোড করবেন, তারা কোনো আয় করতে পারবেন না। কিছুদিন আগে কয়েকজন ক্রিয়েটরের অভিযোগের ভিত্তিতেই সংস্থাটি এমন পদক্ষেপ নিয়েছে। কয়েকজন এক্স-এর কর্মী সেই সময় বলেছিলেন, প্রকৃত মালিকও প্রথম পোস্টকারী হওয়ার কারণে মূল ক্রিয়েটর পাবেন আয়ের পূর্ণ অধিকার।

সঠিক অ্যাট্রিবিউশন

প্রতিক্রিয়া বা মতামত জানাতে নিকিতা বিয়ার এক্স-এর শেয়ার ভিডিও বা কোট ফিচার ব্যবহারের পরামর্শ দিয়ে বলেছেন, যদি কোনো পোস্ট নিয়ে জরুরি মন্তব্য থাকে, তাহলে শেয়ার ভিডিও বা কোট ফিচার ব্যবহার করতে হবে। ফলে প্রকৃত পোস্টের সঠিক অ্যাট্রিবিউশন নিশ্চিত হবে।

মানোন্নত কনটেন্টে উৎসাহিত

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্ল্যাটফর্মের মুখপাত্র বলেছেন, কঠিন এ সিদ্ধান্তের পেছনে রয়েছে মানোন্নত কনটেন্টে উৎসাহিত করা। আবার সেই কনটেন্টকে ঠিকঠাক দর্শকের কাছে 
পৌঁছে দেওয়া। এটাই সবচেয়ে জরুরি বিষয়।

নতুন সিদ্ধান্তের কারণ

এর আগে টিবিএইচ ও গ্যাস অ্যাপের নির্মাতা নিকিতা বিয়ার মেটা ও ডিসকর্ডে কাজ করার পর ২০২৫ সালে এক্স সংস্থায় যুক্ত হন। তিনি এর আগেও ক্রিয়েটরদের ফেস-ক্যাম ভিডিও তৈরির পরামর্শ দিয়ে বলেছেন, ফলোয়ার না থাকলেও এসব ভিডিও থেকে কয়েক লাখ ইমপ্রেশন পাওয়া সম্ভব। নতুন সিদ্ধান্তের ফলে এক্স এখন কপিবাজের দৌরাত্ম্য বন্ধ করে প্রকৃত কনটেন্ট ক্রিয়েটরকে মূল্যায়ন করার পথ সুগম হবে।

  • সর্বশেষ