শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইফোন ১৮ প্রো ম্যাক্স আসছে সেপ্টেম্বরে, দাম কত?

ফাইল ছবি

প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। গ্রাহকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন ডিভাইসটির জন্য। এ ধারাবাহিকতায় চলতি বছরের সেপ্টেম্বরে আসছে আইফোনের নতুন মডেল আইফোন ১৮ সিরিজ।

প্রযুক্তি বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। এরই মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে এর নানান ফিচার, দাম নিয়ে। ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরের বড় ইভেন্টে নতুন এ আইফোন লাইনআপ উন্মোচন করবে অ্যাপল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্যেই এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠছে ডিভাইসগুলোর সম্ভাব্য ফিচার, পারফরম্যান্স এবং দাম।

ক্যামেরায় আপগ্রেড থাকতে পারে বড়: ক্যামেরা বিভাগে বড় পরিবর্তনের আভাস মিলছে না, তবে থাকছে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল সেটআপ। সবচেয়ে বড় আপগ্রেড হতে পারে মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার লেন্স, যা আলো নিয়ন্ত্রণে আরও বেশি স্বাধীনতা দেবে। এর ফলে কম আলোতেও উন্নত মানের ছবি পাওয়া যাবে এবং পোর্ট্রেট মোডে আরও প্রাকৃতিক ডেপথ ইফেক্ট পাওয়া সম্ভব হবে।

ডিসপ্লেতে বড় পরিবর্তন আসছে: ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো-এ থাকতে পারে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে, আর আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ থাকতে পারে ৬.৯ ইঞ্চির বড় প্যানেল। নতুন এলটিপিও+ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা পাওয়ার এফিশিয়েন্সি আরও উন্নত করবে। এছাড়া ডাইনামিক আইল্যান্ডের আকার প্রায় ৩৫ শতাংশ কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ইউজার এক্সপেরিয়েন্সকে আরও আধুনিক করে তুলবে।

Advertisement

বড় চমক ব্যাটারিতে: সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ব্যাটারি বিভাগে। আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ থাকতে পারে ৫১০০-৫২০০এমএএইচ ব্যাটারি, যা এখন পর্যন্ত আইফোনে সবচেয়ে বড় ব্যাটারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দীর্ঘসময় ব্যাকআপ এবং সারাদিনের ব্যাটারি লাইফ নিশ্চিত করা সম্ভব হবে।

পারফরম্যান্সে নতুন যুগের সূচনা: পারফরম্যান্সের দিক থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স সিরিজে আসতে পারে নতুন এ২০ প্রো চিপ, যা তৈরি হতে পারে টিএসএমসি-র ২ ন্যানোমিটার প্রযুক্তিতে। ফাঁস হওয়া তথ্য বলছে, আগের তুলনায় পারফরম্যান্স প্রায় ১৫ শতাংশ দ্রুত এবং পাওয়ার এফিশিয়েন্সি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত উন্নত হতে পারে। এতে থাকবে উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট এবং দ্রুত এআই প্রসেসিং ক্ষমতা।

দাম কত হতে পারে আইফোন ১৮ প্রো?: দাম নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে মিশ্র ধারণা রয়েছে। কেউ কেউ বলছেন, অ্যাপল আক্রমণাত্মক প্রাইসিং স্ট্র্যাটেজি নিতে পারে, আবার কেউ মনে করছেন দাম আগের মতোই স্থিতিশীল থাকবে। তবে সম্ভাব্য হিসেবে যুক্তরাষ্ট্রে আইফোন ১৮ প্রো-এর দাম শুরু হতে পারে প্রায় ১ হাজার ৯৯ ডলার থেকে এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর দাম হতে পারে ১ হাজার ১৯৯ ডলার থেকে। সূত্র: অ্যাপল গ্যাজেট

 

  • সর্বশেষ