শিরোনাম
◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০১:০৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ফাইল শেয়ারিং আরও সহজ করতে নতুন ফিচার চালু করছে গুগল। নতুন এই আপডেটের মাধ্যমে এখন কুইক শেয়ার ব্যবহার করে কিউআর কোডের মাধ্যমে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ফাইল পাঠানো যাবে।

সম্প্রতি ‘The Android Show: I/O Edition’ অনুষ্ঠানে গুগল এই নতুন সুবিধার ঘোষণা দেয়।

কীভাবে কাজ করবে নতুন ফিচার

নতুন ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারী কুইক শেয়ার দিয়ে ফাইল পাঠানোর সময় একটি কিউআর কোড তৈরি করতে পারবেন। আইফোন ব্যবহারকারী সেই কোডটি ক্যামেরা অ্যাপ দিয়ে স্ক্যান করলে ফাইলটি ডাউনলোডের সুযোগ পাবেন।

Advertisement

গুগলের তথ্য অনুযায়ী, স্ক্যান করার পর ফাইলগুলো নিরাপদভাবে ক্লাউডে আপলোড হয়ে একটি প্রাইভেট ডাউনলোড লিংকের মাধ্যমে পৌঁছে যাবে। পুরো প্রক্রিয়ায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হবে।  

কোম্পানিটি আরও জানিয়েছে, তৈরি হওয়া ডাউনলোড লিংক অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না, ফলে নিরাপত্তা আরও নিশ্চিত থাকবে।

২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে ফাইল

গুগল জানিয়েছে, শেয়ার করা ফাইলগুলো কিউআর কোড তৈরি হওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ডাউনলোডের সুযোগ থাকবে।

এই নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের মধ্যে ফাইল আদান–প্রদান আরও সহজ করবে, বিশেষ করে যারা দুই ধরনের ডিভাইসই ব্যবহার করেন তাদের জন্য এটি সুবিধাজনক হবে।

গুগলের মতে, এই কিউআর কোডভিত্তিক শেয়ারিং সুবিধা চলতি জুন মাসের শেষের দিকে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে।

  • সর্বশেষ