শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তিগত ও অফিসিয়াল ই-মেইল ভুলবশত মুছে গেলে যা করবেন

ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম এখন ই-মেইল। যেখানে ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন, অফিসিয়াল ডকুমেন্টসহ নানা সংবেদনশীল তথ্য থাকে। অনেক সময় স্টোরেজ খালি করতে মেইল ডিলিট করেন।

দেখা যায় একসঙ্গে অনেক মেইল ডিলিট করতে গিয়ে দরকারি মেইলও ডিলিট হয়ে গেছে। পড়ে যান দুশ্চিন্তায়। তবে ঘাবড়ানোর কিছু নাই। খুব সহজেই এই মেইল আপনি ফিরে পাবেন।

যদি ভুলবশত একটি গুরুত্বপূর্ণ ই-মেইল ডিলিট করে ফেলেন, তাহলে আতঙ্কিত হবেন না। জি-মেইলের সব মুছে ফেলা ই-মেইল ৩০ দিনের জন্য ট্র্যাশ ফোল্ডারে থাকে। এই সময়ের মধ্যে, আপনি সহজেই সেগুলো পুনরুদ্ধার করতে পারেন।

আপনি যে কোনো জায়গা থেকে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন-মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট বা ডেস্কটপ। তবে ট্রাশ যদি আগেই ক্লিয়ার করে ফেলেন তাহলে আর কিছু পাবেন না। ট্রাশ একবার ক্লিয়ার করলে মেইল আর ফিরে পাওয়ার কোনো উপায় নেই।

  • সর্বশেষ