শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০১:৩৮ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিব্রাল্টারকে গোল বন্যায় ভাসালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: ইউরো বাছাইয়ে নতুন রেকর্ড গড়েছে ফ্রান্স। জিব্রাল্টারকে ১৪-০ গোলে বিধ্বস্ত করেছে লে ব্লুরা। এটি শুধু ইউরো বাছাইয়েই নতুন রেকর্ড নয়। বিশ্বকাপ বাছাইয়ের সঙ্গে তুলনা করলেও এটি বড় জয়। বিশ্বকাপ বাছাইয়ে ২০০৬ সালে জার্মানি সান মারিনোকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছিল। তাছাড়া নিজেদের ফুটবল ইতিহাসেও ফরাসিদের এত বড় জয় আগে ছিল না।

প্রথমার্ধেই গোল উৎসব করেছে ফ্রান্স। ৩ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের পর স্কোরলাইন ছিল ৭-০। স্কোরশিটে এই সময় নাম তুলেছেন মার্কাস থ্যুরাম, এমেরি, এমবাপ্পে, ক্লস, কোম্যান ও ফোফানা। 

ফরাসিরা আগেই মূল পর্বের পাশাপাশি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। তাতে অভিষেকের সুযোগ হয়েছে ১৭ বছর বয়সী জায়ার এমেরির। ১৯১৪ সালের পর সর্বকনিষ্ঠ ফরাসি খেলোয়াড় হিসেবে অভিষেক করার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি সর্বকনিষ্ঠ হিসেবেও গোল করার কীর্তি গড়েছেন। সূত্র: রয়টার্স

দ্বিতীয়ার্ধে আরও ধারাল ছিল ফরাসিদের পারফরম্যান্স। ১০ জনের দলে পরিণত হওয়া জিব্রাল্টারের জালে তার পর তারা রীতিমত গোল উৎসব করেছে। জোড়া গোলের দেখা পেয়েছেন রাবিও ও কোম্যান। স্কোর ১০-০ করেন দেম্বেলে। তার পর এমবাপ্পে আরও দু’বার জাল কাঁপিয়ে হ্যাটট্রিক পূরণ করেছেন। তাতে ফরাসিদের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় তিনে উঠেছেন তিনি। পেছনে ফেলেছেন আন্তোয়ান গ্রিজম্যানকে। তালিকায় এমবাপ্পের গোল সংখ্যা এখন ৪৬। শীর্ষে থাকা থিয়েরি অঁরির চেয়ে আর ৫ গোলে পিছিয়ে আছেন। শেষ দিকে জোড়া গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন জিরুদ।  রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এনএইচ

  • সর্বশেষ