শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদুল্লাহর পারফরম্যান্স নিয়ে যা বললেন তামিম ইকবাল

সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। এই জয় দিয়ে ১৫ বছর পর বাংলার মাটিতে ওয়ানডে ম্যাচ জিতেছে কিউইরা। এই ম্যাচে ব্যাট হাতে সবাই যখন ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছে তখন দলকে ভরসা দিয়েছে দীর্ঘ দিনপর দলে  ফেরা তামিম ও মাহমুদুল্লাহ। তবে ম্যাচ শেষে মাহমুদুল্লাহর ফিরে আশা নিয়ে প্রসংশা করেছেন ট্ইাগারদের সাবেক অধিনায়ক।

এই ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে রিয়াদ। এই নিয়ে তামিম বলেন, রিয়াদ ভাই প্রায় ৬মাস পর মাঠে ফিরে যেভাবে ফিল্ডিং করেছে তা দুর্দান্ত। এছাড়া তার সঙ্গে আমার ছোট্ট একটা জুটি হয়েছিলো। তবে যা বুঝেছি অসাধারণ ভাবে ফিরে এসেছে। 

সদ্যসমাপ্ত এশিয়া কাপের সুপার ফোর থেকেই দেশে ফেরে সাকিব আল হাসানের দল। এরপর গেল সপ্তাহে এক সাক্ষাৎকারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, যারা এখনো স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার, তারা ঘুম থেকে উঠুন। 

তবে আসন্ন ভারত বিশ্বকাপ নিয়ে মোটেও ছোট স্বপ্ন দেখতে রাজি নন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। দেশের মানুষের বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, অবশ্যই। আমিও কিছুটা অবাক হয়েছি কিছু কিছু মন্তব্য শুনে। কিন্তু আমি অবশ্যই মনে করি যে আমাদের স্বপ্ন দেখা উচিত। যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে এটা অর্জন করবেন? অনূর্ধ্ব-১৯-এও আমরা কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে কোনোদিন যাইনি। তারা স্বপ্ন দেখেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে মনে হয় যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কোনো পারপাসও নেই।’

তামিম বলেন, ফলাফল যেটাই হোক স্বপ্ন তো থাকতেই হবে, এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, এখন না হলে কখন স্বপ্ন দেখব? একটা ব্যাপার পরিষ্কার করি আপনাদের কাছে, স্বপ্ন গ্যারান্টি না কোনো কিছুর। কিন্তু আপনার ওই স্বপ্নটা থাকতে হবে। আমরা হয়তো বিশ্বকাপে দুটো বা একটা ম্যাচও জিততে পারি বা সেমিতে খেলতে পারি। এটা যাই হোক, স্বপ্নটা তো থাকতে হবে। যদি স্বপ্ন না থাকে তাহলে আমি জানি না এটা সঠিক কি না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়