শিরোনাম
◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ◈ ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’ ◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের 

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদীকে অশালীন মন্তব্য করায় বিপাকে কুস্তিগীররা

স্পোর্টস ডেস্ক: ভারতের কুস্তিগীররা ২৩শে এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে বসেন। তবে সরকারের সঙ্গে আলোচনার পর কুস্তিগীররা তাদের প্রতিবাদ আন্দোলন স্থগিত করেছে। এদিকে, কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলা দায়ের করার দাবিতে পদক্ষেপ শুরু হয়েছে। শুক্রবার (৯ জুন) দিল্লি পুলিশ এই বিষয়ে পাটিয়ালা হাউস কোর্টে অ্যাকশন টেকন রিপোর্ট (এটিআর) পেশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, যন্তর মন্তরে বিক্ষোভের সময় কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের কোনো ঘটনা ঘটেনি। সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস

আন্দোলনের সময় কুস্তিগীরদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের মামলা দায়ের করার আবেদন করা হয়। এই আবেদনে বলা হয়েছে যে কুস্তিগীররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রকাশ করেন। ঘৃণামূলক বক্তব্যের আওতায় কুস্তিগীরদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি ওঠে এই বিষয়ে পাটিয়ালা হাউস কোর্ট দিল্লি পুলিশকে ৯ জুনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলে। শুক্রবার, দিল্লি পুলিশ নির্ধারিত সময়ের সীমার মধ্যে আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। এ মামলায় আগামী ৭ জুলাই শুনানির দিন ধার্য করেছে আদালত । সূত্র: হিন্দুস্তানটাইম্স

পাতিয়ালা হাউস কোর্টে দাখিল করা রিপোর্টে, পুলিশ বলেছে কুস্তিগীরদের আন্দোলনের সময় ভাইরাল হওয়া যে ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সেখানে দেখা যাচ্ছে স্লোগানটি কিছু শিখ বিক্ষোভকারী দিয়েছিলেন। বজরং পুনিয়া বা ভিনেশ ফোগাট বা অন্য কোনও কুস্তিগীরকে এই ভিডিও ক্লিপে এমন কোনো স্লোগান দিতে দেখা যায়নি। তাই তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের কোন মামলা করা যাবে না। আদালতে দায়ের করা অভিযোগ খারিজ করতে হবে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়