শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৯:০০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক: প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন জয় তুলে নিয়ে সিরিজ জিতেছে টাইগার যুবারা।

বৃহস্পতিবার আবু ধাবির টলেরেন্স ওভালে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনার মাহফুজুর রহমানের ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন আফগান ব্যাটাররা, অলআউট হয়েছে মাত্র ১৩৭ রানে। জবাবে ৪ উইকেট হারালেও ২৩.২ ওভারে জিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১৩৭ রানের জবাবে ব্যাটে নেমে ১৭ রান করে বিদায় নেন টাইগার ওপেনার আশিকুর রহমান। এরপর তিনে নামা জিশান আলমের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৫ রানের ইনিংস। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৫৩ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে যান মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। আরিফুল ২২ ও রিজওয়ান করেন ৪৩ রান। এতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। 

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আফগান ব্যাটিং লাইনআপ। দলীয় ৫০ পেরোতেই ৪ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। এর মধ্যে ৩ উইকেট নেন মাহফুজ একাই। ৬০ রানে ৫ উইকেট হারানো আফগানরা একশ ছাড়ায় মোহাম্মদ হারুন ও খালিদ তানিওয়ালের ৫৪ রানের জুটিতে ভর করে।

তবে একশ ছাড়ানোর পর অবারো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আফগানিস্তান। পর পর দুই বলে খালিদ ও ফরহাদ ওসমানীকে বিদায় করে ৫ উইকেট পূরণ করেন মাহফুজ। শেষদিকে একই ওভারে ২ উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দেন রাফি।

বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক মাহফুজ ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রান খরচে নিয়েছেন ৬ উইকেট। এর আগে যুব ওয়ানডেতে এমন কীর্তি ছিল মাত্র একজন বাংলাদেশি বোলারের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা।  

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের যুবারা হেরে যায় আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। তবে এরপর তারা থাকে জয়ের ধারায়। শ্রীলঙ্কাকে পরের দেখায় হারানোর পর আফগানদের হারায় টানা দুইবার। শেষবারের ম্যাচটি পরিণত হয়েছিল ফাইনালে। যা জিতে সিরিজ ঘরে তুললো বাংলাদেশ।  এর আগে এই আফগানদের বিপক্ষেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল যুবারা। রিপোর্ট: সাঈদুর রহমান 

এসআর/এইচএ

  • সর্বশেষ