শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৮:৪৫ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের টি-টোয়েন্টিতে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। ব্যাট হাতে ঝড় তোলা এই ব্যাটার তাইতো নির্বাচিত হয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে। বুধবার নিজেদের ওয়েবসাইটে বিষয়টি জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্ষসেরার দৌড়ে সূর্যকুমারের সঙ্গে ছিলেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও। তবে গত বছরে টি-টোয়েন্টিতে ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৬৪ রান করা এই ব্যাটার পেছনে ফেলেছেন সবাইকে। জিতে নিয়েছেন সেরার পুরস্কার।  

‘৩৬০ ডিগ্রি’ ব্যাটার খ্যাত সূর্যকুমার ২০২২ সালে হাঁকিয়েছেন ৬৮টি ছক্কা! যা এক বছরে কোনো ব্যাটারের সর্বোচ্চ। দুই সেঞ্চুরির পাশাপাশি গত বছর তিনি হাঁকিয়েছেন ৯টি ফিফটি। যার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপেই ছিল তিনটি।  

দুর্দান্ত এক বিশ্বকাপ কাটানোর পর সূর্যকুমার এই ধারা ধরে রাখেন পরের ম্যাচগুলোতেও। এই বছরই তাইতো প্রথমবার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের চূড়ায় ওঠেন তিনি। অর্জন করেন ক্যারিয়ার সেরা ৮৯০ পয়েন্ট। গত বছর এতসব দারুণ ইনিংসের মধ্যে সবচেয়ে স্মরণীয় করে রেখেছেন ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে ১১৭ রানের ইনিংস। রিপোর্ট: এ্যানি আক্তার

এএ/এসবি২

  • সর্বশেষ