শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষ্ণা-শামসুন্নাহারকে টাকা, সানজিদাকে আইফোন দিল বাফুফে 

স্পোর্টস ডেস্ক : হারানো টাকা বুঝে পেয়েছেন নারী ফুটবলাররা। কৃষ্ণা রানী সরকার দেড় লাখ, শামসুন্নাহারকে এক লাখ ও সানজিদা আক্তারকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগের নির্বাহী অফিসার খালিদ মাহমুদ নাওমি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওদের ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। হারানো টাকার তিন-চারগুণ বেশি দেওয়া হয়েছে। কৃষ্ণা-সানজিদার হারিয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। বিপরীতে কৃষ্ণাকে দেওয়া হয় দেড় লাখ টাকা আর আইফোন থার্টিন প্রো ম্যাক্স।

শামসুন্নাহারের হারিয়েছে ৫০ হাজার টাকা, তাকে দেওয়া হয়েছে ১ লাখ টাকা। রাইজিংবিডি

টাকা হারানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন ভুক্তভোগী ফুটবলার শামসুন্নাহার সিনিয়র। তার ব্যাগ থেকে চুরি হয়েছে ৪০০ ডলার। এ ছাড়া কৃষ্ণা-সানজিদার ব্যাগ থেকে চুরি হয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা।

কৃষ্ণাদের চুরি যাওয়া সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানিয়েছিলেন নারী ফুটবল বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

তিনি বলেছেন, সিভিল অ্যাভিয়েশন ও বিমানবন্দর তদন্ত করছে। সেটি আমরা বিকালে জানতে পারবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ১০ জন লোক ছিল লাগেজ দেখার জন্য। ওরা বাচ্চা মেয়ে। টাকা না পেলে আমরা ব্যবস্থা করবো। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ