শিরোনাম
◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ ছয় মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা দিতে বিরোধীদের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে পাওয়া যাবে কাতার বিশ্বকাপের ‘হায়া কার্ড’

কাতার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: আর প্রায় ৫৭ দিনে পর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। তবে নভেম্বর থেকে হায়া কার্ড ছাড়া দর্শনার্থীদের কাতারে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কাতারের নাগরিক ও অভিবাসীরা বিশ্বকাপ চলাকালীন সময় কাতারে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে। ঢাকা পোস্ট

হায়া প্ল্যাটফর্মের নির্বাহী পরিচালক সাইদ আল কুভেরি বলেছেন, পর্যটকদের হায়া কার্ড ব্যতীত কাতারে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। হায়া কার্ড আন্তর্জাতিক দর্শকদের জন্য কাতারে এন্ট্রি পারমিট হিসাবে কাজ করবে।

কাতার বিশ্বকাপের টিকিট কেনার পর দর্শকদেরকে এই হায়া কার্ডের জন্য আবেদন করতে হবে। কাতার বিশ্বকাপের যেকোন ম্যাচ দেখতে হলে হায়া কার্ড থাকা বাধ্যতামূলক। হায়া কার্ড ম্যাচের দিন টিকিটধারীদের বিনামূল্যে গণপরিবহন ব্যবহারসহ আরও বিভিন্নরকম সুবিধা দেওয়া হবে।

এই হায়া কার্ডের জন্য দুটো কেন্দ্র খুলবে বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ। পশ্চিম উপসাগরের আলী বিন হামাদ আল আত্তিয়াহ এলাকা এবং দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে দুটি হায়া কার্ড সেন্টার শিগগির খোলা হবে। সম্প্রতি সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি (এসসি) এর হায়া প্ল্যাটফর্মের নির্বাহী পরিচালক, সাইদ আলি আল-কুওয়ারি সম্প্রতি আল কাস টিভিকে জানিয়েছেন বিষয়টি।

সেখানে জানানো হয়, বিশ্বকাপের টিকিটধারীরা এই কেন্দ্রগুলিতে তাদের হায়া কার্ড পাবেন। যারা বিশ্বকাপ ম্যাচের টিকিট কিনেছেন তারা ওয়েবসাইটে কার্ডের আবেদন করতে পারবেন। তিনি আরও জানান, যারা টিকিট কিনেছেন এবং হায়া কার্ড পেয়েছেন, তারা ১ অক্টোবর থেকে ভিসা পেতে শুরু করবেন। তাদের ইমেইলে ভিসা পাঠানো হবে। এই হায়া কার্ড আগামী ১ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কাতারের প্রবেশ ভিসা হিসাবে বিবেচিত হবে। বিপোর্ট: আলামিন শিবলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়