শিরোনাম
◈ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী  ◈ এআই ক্যামেরার পর এবার ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ◈ চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষণা আসতে পারে বেইজিং সফরেই ◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:০০ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী দলকে ১ কোটি টাকা পুরষ্কার ও সংবর্ধনা দেবে সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবল দলের জন্য ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আইএসপিআর জানায়, আগামী ২৭ সেপ্টেম্বর নারী ফুটবল দলের একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিরোপা জয়ের পর থেকেই পুরস্কার পাওয়ার সুখবর পাচ্ছেন সাবিনারা। চ্যাম্পিয়নদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘরের অবস্থা ভালো নয়, যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।

সাফজয়ী নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এর বাইরেও ব্যক্তিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনেক কর্মকর্তা আর্থিকভাবে পুরস্কৃত করেছেন নারী দলকে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ এবং সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ঘোষণা করেছেন আরও ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার।

সাফজয়ী ফুটবলারদের মধ্যে কেউ মাসে ১২ হাজার, কেউ ১০ হাজার, আবার কেউ পান ৮ হাজার টাকা করে। তাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।এ সম্পর্কে অধিনায়ক সাবিনা বলেন, ‘আমাদের তো চাওয়ার শেষ নেই। মূলত ফ্যাসিলিটিজ ও সম্মানীর বিষয়ে কথা বলেছি। সভাপতি স্যার আমাদের বিষয়টি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। আমরা একটা অঙ্ক বলেছি, ফেডারেশন সেটা দেখবে।’

গত ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ। স্মরণীয় এ জয়ে শামসুন্নাহার করেন একটি গোল। আর দুটি গোল করেন কৃষ্ণা রানী সরকার। এমন আরাধ্য জয় শেষে দেশে ফেরার পর জয়িতাদের বিমানবন্দরে দেয়া হয় রাজসিক সংবর্ধনা। জবাবে অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া তিনি ট্রফিটিও উৎসর্গ করেন দেশবাসীকে। বিমানবন্দর থেকে বেরিয়ে কাঙ্ক্ষিত ছাদখোলা বাসে বিজয় উল্লাসে মেতে ওঠেন তারা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়