শিরোনাম
◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফাইনালের পথ কঠিন, শুভমনদের এখন অন্যের দিকেও তাকিয়ে থাকতে হবে

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন পরীক্ষার সামনে ভারত। ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নেমে গেছে শুভমন গিলের দল। বাকি ছয়টি টেস্টে অন্তত পাঁচটিতে জিততেই হবে তাদের। শুধু নিজেদের পারফরম্যান্সের ওপর নির্ভর করেও অবশ্য ফাইনালে ওঠা নিশ্চিত করতে পারবে না ভারত। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও।

ওয়েলিংটন টেস্ট শেষে আট ম্যাচে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমাদের বাকি চারটি টেস্ট। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি করে সিরিজ খেলবে তারা। বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত দুটিতে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের। -- আনন্দবাজার

১৩ ম্যাচে ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ফাইনালে উঠতে প্যাট কামিন্সদের বাকি নয়টি টেস্টের অন্তত ছয়টিতে জিততে হবে। এর মধ্যে চারটি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাকি পাঁচটি ভারতের মাটিতে। নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদের স্পিনসহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার পরীক্ষা কঠিনই হওয়ার কথা।

তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। সাত ম্যাচে এই পয়েন্ট অর্জন করা কিউইদের বাকি সাতটি টেস্ট। ফাইনালে উঠতে অন্তত পাঁচটিতে জয় প্রয়োজন। ভারতের বিপক্ষে একটি, অস্ট্রেলিয়ার মাটিতে চারটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে তারা। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের ফল তাদের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

Advertisement

ভারতের হিসাবটা সবচেয়ে জটিল। ১২ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শুভমনরা। বাকি ছয়টি টেস্টের পাঁচটিতে জিততে হবে, একটি ড্র হলেও চলবে। প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি টেস্ট, এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে কিছুটা স্বস্তি মিলবে। তবে ড্র হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ম্যাচই জিততে হবে। সেটি যে কতটা কঠিন, তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের ফলের ওপর। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচগুলোর ফলও প্রভাব ফেলবে পয়েন্ট তালিকার সমীকরণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয় ভারতের জন্য সহায়ক হতে পারে। একইভাবে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবং শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ফলও গুরুত্বপূর্ণ।

পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের সামনেও ফাইনালে ওঠার গাণিতিক সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবে সেই পথ প্রায় অসম্ভব। নয় ম্যাচে ৪০.৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে নাজমুল হোসেন শান্তদের বাকি মাত্র একটি টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচ জিতলেও ফাইনাল নিশ্চিত হবে না। একই সঙ্গে শীর্ষ তিন দলকে বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারাতে হবে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের ফলও বাংলাদেশের আশায় বড় ধাক্কা দিতে পারে।

ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ইতিমধ্যে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। তবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার হাতে রয়েছে অন্য দলগুলোর সমীকরণ বদলে দেওয়ার সুযোগ। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচগুলোর ফল ভারতের ফাইনালে ওঠার পথ কিছুটা সহজ বা কঠিন করে দিতে পারে।

সব মিলিয়ে বাকি ছয় টেস্টে শুভমনদের সামনে কঠিন চ্যালেঞ্জ। নিজেদের জয়ের পাশাপাশি অন্যদের পয়েন্ট হারানোর অপেক্ষাও করতে হবে ভারতকে। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার লড়াই।

  • সর্বশেষ