শিরোনাম
◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার কোচিং স্টাফে মেসিকে চান কোচ স্কালোনি  

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ খেলা হয়ে গেছে কি না, তা নিয়ে চলছে জল্পনা। তবে জাতীয় দলের সঙ্গে মেসির সম্পর্ক শেষ হোক, তা চান না কোচ লিওনেল স্কালোনি। খেলোয়াড় হিসেবে নয়, এবার কোচিং স্টাফের সদস্য হিসেবেও মেসিকে আর্জেন্টিনা দলে দেখতে চান তিনি। এমনকি দলের কোচিং স্টাফে একটি পদ খালি আছে জানিয়ে মেসিকে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন স্কালোনি।

আর্জেন্টিনার কোচিং স্টাফ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াল্টার স্যামুয়েল। তাঁর ছেড়ে যাওয়া পদে মেসিকে স্বাগত জানাতে প্রস্তুত স্কালোনি। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, ‘আমার মনে হয়, মেসি এখনো খেলবে। হয়তো ২০৩০ বিশ্বকাপের পরও। জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে সে না বলে দিয়েছে। তবে আমি চাই, যত দিন ইচ্ছা সে ফুটবল খেলুক। আমাদের দলে যোগ দিতে চাইলেও কোনো সমস্যা নেই। ওয়াল্টারও এখন নেই। মেসি চাইলে আসতেই পারে। -- আনন্দবাজার

এর আগে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের।

মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে আলোচনা ছিল। কোস্টারিকার বিপক্ষে পাজ ও মাস্তানতুয়োনোর পারফরম্যান্সে আশাবাদী স্কালোনি। দুই তরুণকে নিয়ে তাঁর প্রত্যাশাও অনেক।

পাজের প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘নিকো খুব ভালো খেলেছে। আগেও ওকে এমন খেলতে দেখেছি। সে সত্যিকারের একজন ফুটবলার। প্রয়োজনের সময় নিজের সামর্থ্য দেখাতে পারে। তবে এখনো অনেক তরুণ। দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে ওকে আমরা সহায়তা করছি। ওর প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে।মাস্তানতুয়োনোকে নিয়েও আশাবাদী স্কালোনি। তবে তাড়াহুড়ো করে তাঁকে বড় দায়িত্ব দিতে চান না আর্জেন্টিনা কোচ। তাঁর ভাষায়, ‘ধীরে ধীরে ওকে তৈরি করতে হবে। আমি চাই, ও মাথা ঠান্ডা রাখুক। আমরা সবাই ওর পাশে আছি। দারুণ একজন ফুটবলার হয়ে ওঠার সামর্থ্য আছে ওর।

স্কালোনির কথায় স্পষ্ট, মেসি খেলোয়াড় হিসেবে থাকুন কিংবা ভবিষ্যতে কোচিং স্টাফে যোগ দিন—আর্জেন্টিনা দলের দরজা তাঁর জন্য সব সময় খোলা।

  • সর্বশেষ